| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

৭৫ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ, লাইভ দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৫ ০৫:৩৯:৪৪
৭৫ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত আধিপত্য বজায় রেখে ৭৫ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা ব্রাজিল ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে।

ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের ৭ মিনিটে প্রথম গোল করার পর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে (৪৫+৩) দ্বিতীয় গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ম্যাথেউস কুনহা আরও একটি গোল যোগ করলে ব্রাজিলের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।

ম্যাচের পরিসংখ্যানে দুই দলের মধ্যে লড়াই দেখা গেলেও আক্রমণে অনেক বেশি কার্যকর ছিল ব্রাজিল। ৭৫ মিনিট পর্যন্ত তারা ১৬টি শট নিয়েছে, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যভেদী। অন্যদিকে স্কটল্যান্ড ৯টি শট নিয়ে ৩টি লক্ষ্যভেদী প্রচেষ্টা করতে সক্ষম হয়েছে।

বল দখলের লড়াইয়ে স্কটল্যান্ড সামান্য এগিয়ে থেকে ৫১ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। তবে সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। ব্রাজিল ৪৩২টি পাস সম্পন্ন করেছে, যেখানে পাসের সফলতার হার ছিল ৯২ শতাংশ। স্কটল্যান্ডের পাস সফলতার হার ৮৯ শতাংশ।

জয়ের সম্ভাবনার পরিসংখ্যানেও ব্রাজিলের একচ্ছত্র আধিপত্য দেখা যাচ্ছে। বর্তমানে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৯৯.৭ শতাংশ, ড্র হওয়ার সম্ভাবনা ০.২ শতাংশ এবং স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ০.১ শতাংশ।

ম্যাচের বাকি সময়ে বড় কোনো অঘটন না ঘটলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে যাচ্ছে ব্রাজিল। অন্যদিকে স্কটল্যান্ডের জন্য ম্যাচে ফেরাটা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

সরাসরি ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ দেখতে এখানে ক্লিক করুন-

লিংকে ক্লিক করে লোড হওয়ার জন্য কিছু সময় অফেক্ষা করুন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...