সর্বনিম্ন থেকে সর্বোচ্চ, নতুন পে-স্কেলে কার বেতন কত হলো
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে-স্কেল কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় থাকা চাকরিজীবীরা এবার নতুন স্কেলের সুবিধা পাবেন।
সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর হয়েছিল। এক দশকের বেশি সময় পর নতুন করে সরকারি চাকরিজীবীদের বেতন পুনর্নির্ধারণ করতে যাচ্ছে সরকার।
নতুন পে-স্কেলে সব গ্রেডেই মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। সর্বোচ্চ গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৬০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে সর্বনিম্ন গ্রেডে ৮ হাজার ২৫০ টাকা থেকে বেতন বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন হবে। প্রথম ধাপে আংশিকভাবে সুবিধা কার্যকর হবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি সুবিধা যুক্ত করা হবে। একই সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাও ধাপে ধাপে সমন্বয় করা হবে।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই পে-স্কেল সরকারি চাকরিজীবীদের আর্থিক চাপ কিছুটা কমাতে সহায়তা করবে। পাশাপাশি কর্মক্ষেত্রে দক্ষতা ও উৎসাহ বাড়াতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। নতুন কাঠামোয় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান ১:৮ অনুপাতে নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় কিছুটা ভারসাম্যপূর্ণ।
কোন গ্রেডে কত বাড়ছে বেতন
গ্রেড-১: ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৬০ হাজার টাকা
গ্রেড-২: ৬৬ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা
গ্রেড-৩: ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা
গ্রেড-৪: ৫০ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ টাকা
গ্রেড-৫: ৪৩ হাজার টাকা থেকে বেড়ে ৮৬ হাজার টাকা
গ্রেড-৬: ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৭১ হাজার টাকা
গ্রেড-৭: ২৯ হাজার টাকা থেকে বেড়ে ৫৮ হাজার টাকা
গ্রেড-৮: ২৩ হাজার টাকা থেকে বেড়ে ৪৭ হাজার ২০০ টাকা
গ্রেড-৯: ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৫ হাজার ১০০ টাকা
গ্রেড-১০: ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা
গ্রেড-১১: ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২৫ হাজার টাকা
গ্রেড-১২: ১১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২৪ হাজার ৩০০ টাকা
গ্রেড-১৩: ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা
গ্রেড-১৪: ১০ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ২৩ হাজার ৫০০ টাকা
গ্রেড-১৫: ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ২২ হাজার ৮০০ টাকা
গ্রেড-১৬: ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৯০০ টাকা
গ্রেড-১৭: ৯ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা
গ্রেড-১৮: ৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার টাকা
গ্রেড-১৯: ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২০ হাজার ৫০০ টাকা
গ্রেড-২০: ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- একাদশে ভর্তির আবেদন নিয়ে সুখবর, বাড়ল সময়
- ৯ সেপ্টেম্বর ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ঘরে বসে যেভাবে বুঝবেন দেশে বিদ্যুতের সংকট নেই
- মার্চ-জুলাই ৫ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ
