| ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা আর্জেন্টিনার!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১২ ০৭:২৭:৪৫
বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা আর্জেন্টিনার!

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ মিশন শুরুর ঠিক আগ মুহূর্তে বড় দুশ্চিন্তায় পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে গেল অলিম্পিক মার্সেইয়ের এই তারকা ফুটবলারের।

ডান পায়ের কাফ ইনজুরিতে আক্রান্ত হওয়ায় তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

বালের্দির জায়গায় দলে সুযোগ পেয়েছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি। খুব দ্রুতই তিনি যুক্তরাষ্ট্রের কানসাসে থাকা আর্জেন্টিনা দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে।

আগামী ১৫ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেনেসির সামনে।

ইংলিশ ক্লাব বোর্নমাউথের হয়ে গত কয়েক মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন সেনেসি। সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাবটির ইউরোপা লিগ নিশ্চিত করার পথেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। তবে ভালো ফর্মে থাকলেও বিশ্বকাপের প্রাথমিক ২৬ সদস্যের দলে জায়গা হয়নি তার। শেষ পর্যন্ত বালের্দির ইনজুরিই খুলে দিল বিশ্বকাপের দরজা।

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সেনেসি। ২০২২ সালে ফিনালিসিমার আগে প্রথম জাতীয় দলে ডাক পান তিনি। সে সময় ইতালি জাতীয় দল থেকেও প্রস্তাব পেয়েছিলেন এই ডিফেন্ডার। কিন্তু জন্মভূমি আর্জেন্টিনার হয়েই খেলার সিদ্ধান্ত নেন তিনি।

এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেকের পর ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষেও খেলেছেন সেনেসি। তাকে দলে অন্তর্ভুক্ত করায় নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে রক্ষণভাগে আরও একটি শক্ত বিকল্প পেল আর্জেন্টিনা।

ফিফার নিয়ম অনুযায়ী, ইনজুরিতে ছিটকে যাওয়া বালের্দির জন্য বরাদ্দ ২ নম্বর জার্সিটিই পরবেন সেনেসি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

ক্রীড়া প্রতিবেদক: আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হচ্ছে প্রথম ফিফা আসিয়ান কাপ। ৪ অক্টোবর ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...