এবার ৩০ আঙুল নিয়ে এক নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের মঠবাড়িয়ায় জন্ম নেওয়া এক নবজাতককে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার। জন্মের পর দেখা যায়, শিশুটির দুই হাত ও দুই পা মিলিয়ে রয়েছে মোট ৩০টি আঙুল। আরও বিস্ময়ের বিষয়, চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, জন্মগতভাবে তার জিহ্বাও নেই।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে মঠবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় করেন স্বজন ও কৌতূহলী মানুষজন।
নবজাতকের বাবা ইসমাইল পালোহন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন দিনমজুর। পরিবারের অন্য চার সন্তান স্বাভাবিক হলেও সদ্যজাত শিশুটির শারীরিক গঠন দেখে উদ্বেগে পড়েছেন পরিবারের সদস্যরা।
তবে সন্তানের প্রতি ভালোবাসায় পিছিয়ে নেই মা জেসমিন আক্তার। সীমিত সামর্থ্যের মধ্যেও সন্তানের চিকিৎসা করাতে চান তিনি। জেসমিন বলেন, ধারদেনা করে সিজার করাতে হয়েছে। এখন শিশুর চিকিৎসা কীভাবে চালানো হবে, সেটিই সবচেয়ে বড় দুশ্চিন্তা। সমাজের বিত্তবানরা সহযোগিতার হাত বাড়ালে উপকার হবে।
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. মনিরুজ্জামান জানান, অতিরিক্ত আঙুল নিয়ে জন্মানোর ঘটনাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘পলিড্যাকটিলিজম’ বলা হয়। তবে শিশুটির জিহ্বা না থাকা একটি অত্যন্ত বিরল জন্মগত ত্রুটি। এ বিষয়ে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।
চিকিৎসকদের আশা, উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হতে পারে। এদিকে নবজাতকের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, সাধারণত একজন মানুষের হাত-পা মিলিয়ে ২০টি আঙুল থাকে। কিন্তু মঠবাড়িয়ার এই নবজাতকের হাতে রয়েছে ১৬টি এবং পায়ে ১৪টি আঙুল, যা ঘটনাটিকে আরও ব্যতিক্রমী করে তুলেছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- লাফিয়ে বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- শেখ হাসিনার সম্পদের হিসাব, হলফনামায় যা আছে
- এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- মিটার নেই, বিদ্যুৎও ব্যবহার হয়নি, তবু ৬৯২ টাকার বিল
