বাংলাদেশের ম্যাচ থেকে বিশ্বকাপ উদ্বোধন, আজ টিভিতে যেসব খেলা
নিজস্ব প্রতিবেদক: ক্রীড়াপ্রেমীদের জন্য আজকের দিনটি জমজমাট। একদিকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া, অন্যদিকে রাতে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ ২০২৬। ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
দিনভর ক্রিকেট আর গভীর রাতে ফুটবল মিলিয়ে দর্শকদের জন্য থাকছে ব্যস্ত সূচি। দেখে নিন আজ টিভিতে কোন খেলা কখন ও কোথায় দেখা যাবে।
দ্বিতীয় ওয়ানডে
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
সময়: বেলা ১১টা
সরাসরি: টি স্পোর্টস ও নাগরিক টিভি
ফিফা বিশ্বকাপ ২০২৬
উদ্বোধনী অনুষ্ঠান
সময়: রাত ১১টা ৩০ মিনিট
সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা
সময়: রাত ১টা
সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্র
সময়: আগামীকাল সকাল ৮টা
সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
আয়শা/
