সকাল ৭টা থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের খুঁটি স্থানান্তরের কাজের কারণে সিলেটের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (১১ জুন) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
বুধবার (১০ জুন) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিটি করপোরেশনের রাস্তা উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে বিদ্যুতের খুঁটি সরানোর কাজ করা হবে। এ কারণে পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ১১ কেভি লালা দীঘিরপাড় ফিডারের কুয়ারপাড় পয়েন্টের আশপাশের কিছু এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফলে গ্রাহকদের আগেভাগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- নতুন পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
