| ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১০ ০৯:০৩:৩৫
৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নেওয়ার পথে আর্জেন্টিনা। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের নির্ধারিত সময় শেষে ৩-০ গোলে এগিয়ে রয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। গোল করেছেন ভ্যালেন্তিন বারকো, লিওনেল মেসি ও থিয়াগো আলমাদা।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় লিওনেল স্কালোনির শিষ্যরা। ৮ মিনিটে ভ্যালেন্তিন বারকোর গোলে লিড নেয় আর্জেন্টিনা। এরপর বলের দখল ও আক্রমণে আধিপত্য ধরে রাখে আলবিসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধে নিজের নামের প্রতি সুবিচার করেন অধিনায়ক লিওনেল মেসি। ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন তিনি। এরপর ৮৬ মিনিটে থিয়াগো আলমাদার গোলে বড় জয়ের পথ নিশ্চিত করে আর্জেন্টিনা।

ম্যাচের পরিসংখ্যানে একচেটিয়া আধিপত্য ছিল আর্জেন্টিনার। তারা মোট ১৫টি শট নিয়েছে, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে আইসল্যান্ড মাত্র ৫টি শট নিতে পেরেছে এবং অন টার্গেটে রাখতে সক্ষম হয়েছে মাত্র ১টি।

বল দখলেও এগিয়ে ছিল আর্জেন্টিনা। ম্যাচে তাদের পজেশন ছিল ৬০ শতাংশ, যেখানে আইসল্যান্ডের ছিল ৪০ শতাংশ। এছাড়া ম্যাচজুড়ে ছিল শারীরিক লড়াইও। আইসল্যান্ড ১৮টি ফাউল করে ৬টি হলুদ কার্ড দেখেছে, আর আর্জেন্টিনা করেছে ১২টি ফাউল ও দেখেছে ২টি হলুদ কার্ড।

বিশ্বকাপ বাছাই ও ভবিষ্যৎ টুর্নামেন্ট সামনে রেখে এই ম্যাচে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয় পরীক্ষা করেছে আর্জেন্টিনা। আর সেই পরীক্ষায় দারুণভাবেই সফল হয়েছে স্কালোনির দল।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...