আয়শা সিদ্দিকা
সিনিয়র রিপোর্টার
১৫ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচ, সরাসরি দেখুন একক্লিকে
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ শুরু করেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আলাবামায় অনুষ্ঠিত ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে শুরুতেই লিড নেয় লিওনেল স্ক্যালোনির দল।
ম্যাচের ৮ মিনিটেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন ভ্যালেন্তিন বারকো। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। শুরু থেকেই ম্যাচে দাপট দেখাচ্ছে লিওনেল মেসির দল।
প্রথম ১৪ মিনিটে বলের দখল ও আক্রমণে পরিষ্কার আধিপত্য দেখা গেছে আর্জেন্টিনার। এ সময় তারা ৪টি শট নেয়, যার মধ্যে ২টি ছিল লক্ষ্যে। বিপরীতে আইসল্যান্ড মাত্র ১টি শট নিতে পেরেছে, তবে লক্ষ্যভেদ করতে পারেনি।
ম্যাচে এখন পর্যন্ত তুলনামূলক আক্রমণাত্মক ফুটবল খেলছে আর্জেন্টিনা। ফাউলের সংখ্যাও কম, দুই দলই এখনো কোনো হলুদ বা লাল কার্ড দেখেনি।
বিশ্বকাপের আগে নিজেদের সেরা ছন্দে ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামা আর্জেন্টিনার দিকে এখন নজর ফুটবলভক্তদের। ম্যাচের বাকি সময়ে ব্যবধান আরও বাড়াতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।
সরাসরি খেলা দেখতে এখানে ক্লিক করুন-
সরাসরি খেলা দেখতে এখানে ক্লিক করুন-
আয়শা/
