| ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

একটু পর মাঠে নামছে আর্জেন্টিনা-আইসল্যান্ড, খেলা দেখবেন যেভাবে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১০ ০৬:৫৬:৪৩
একটু পর মাঠে নামছে আর্জেন্টিনা-আইসল্যান্ড, খেলা দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আলাবামায় বাংলাদেশ সময় সকাল ৭টায় আইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

বিশ্বকাপের আগে এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ এটিই কোচ লিওনেল স্ক্যালোনির শেষ পরীক্ষা-নিরীক্ষার সুযোগ। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে সম্ভাব্য সেরা একাদশ সাজানোর পরিকল্পনা এই ম্যাচ থেকেই চূড়ান্ত করতে পারেন তিনি।

সর্বশেষ প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। এবার মূল একাদশের খেলোয়াড়দের আরও বেশি সময় মাঠে রাখার পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের।

সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর, চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। ইন্টার মায়ামিতে খেলার সময় পাওয়া পেশির চোট থেকে সেরে উঠে আইসল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই মাঠে নামতে পারেন এই আর্জেন্টাইন মহাতারকা।

ঘরে বসেই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা। খেলা সম্প্রচার করবে ESPN ও ESPN Deportes। এছাড়া Watch ESPN, Fubo TV, Sling TV, Fanatiz, VIX এবং FanCode প্ল্যাটফর্মেও ম্যাচটি দেখা যাবে।

সরাসরি খেলা দেখতে এখানে ক্লিক করুন-

সরাসরি খেলা দেখতে এখানে ক্লিক করুন-

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: জেরোনিমো রুলি

রক্ষণভাগ: নিকোলাস কাপালদো/আগুস্তিন জিয়াই, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো

মধ্যমাঠ: রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, পালাসিওস

আক্রমণভাগ: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ/হোসে ম্যানুয়েল লোপেস

বিশ্বকাপের আগে নিজেদের ছন্দ আর সেরা কম্বিনেশন খুঁজে পেতে আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি হতে পারে বড় পরীক্ষা। সমর্থকদের চোখ এখন মেসিদের পারফরম্যান্সে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের লক্ষ্য এবারও পদক। তবে সেই লক্ষ্যে পৌঁছানোর পথ শুরু ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...