| ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা-আইসল্যান্ড, খেলা দেখবেন যেভাবে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০৯ ২২:২৯:৩৪
সকালে মাঠে নামছে আর্জেন্টিনা-আইসল্যান্ড, খেলা দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামীকাল সকালে মাঠে নামছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আলাবামায় বাংলাদেশ সময় সকাল ৭টায় আইসল্যান্ডের বিপক্ষে খেলবে লিওনেল মেসির দল।

এই ম্যাচকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির জন্য শেষ বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সম্ভাব্য একাদশ চূড়ান্ত করার সুযোগও থাকছে এই ম্যাচে।

সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২–০ গোলে হারানোর পর এবার মূল একাদশকে আরও বেশি সময় খেলানোর পরিকল্পনা রয়েছে কোচের। সবচেয়ে বড় খবর, চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। ইন্টার মায়ামিতে পাওয়া পেশির সমস্যার পর তিনি পুরোপুরি ফিট হয়ে আইসল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই মাঠে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ফুটবলপ্রেমীরা ঘরে বসেই এই ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন। ম্যাচটি সম্প্রচার করবে ESPN ও ESPN Deportes। পাশাপাশি Watch ESPN, Fubo TV, Sling TV, Fanatiz, VIX এবং FanCode প্ল্যাটফর্মেও দেখা যাবে ম্যাচটি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: জেরোনিমো রুলি

রক্ষণভাগ: নিকোলাস কাপালদো/আগুস্তিন জিয়াই, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো

মধ্যমাঠ: রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, পালাসিওস

আক্রমণভাগ: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ/হোসে ম্যানুয়েল লোপেস

সব মিলিয়ে বিশ্বকাপের আগে এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে দলটি নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে নিতে চাইবে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অর ২০২৬: সম্ভাব্য সেরা ১০-এর তালিকায় শীর্ষে হ্যারি কেইন, দুইয়ে ইয়ামাল

ব্যালন ডি’অর ২০২৬: সম্ভাব্য সেরা ১০-এর তালিকায় শীর্ষে হ্যারি কেইন, দুইয়ে ইয়ামাল

ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মানগুলোর একটি ব্যালন ডি’অর। ২০২৬ সালের এই পুরস্কার ঘিরে আলোচনায় উঠে এসেছে ...

আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনিই, জানুন কত দিন

আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনিই, জানুন কত দিন

নিজস্ব প্রতিবেদক: লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম। প্রাথমিকভাবে ...