২০২৬-২৭ বাজেটে কোন পণ্যের দাম বাড়তে পারে, কোনটি কমবে; তালিকা দেখে নিন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চিকিৎসাসামগ্রী, মোবাইল ফোন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় ধরনের কর ও শুল্ক ছাড়ের প্রস্তাব আসতে পারে। এতে কিছু পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বিপরীতে বিলাসী পণ্য, সিগারেট, রড ও কিছু আমদানি পণ্যের দাম বাড়তে পারে বলে আভাস মিলেছে।
আগামী বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
যেসব পণ্যের দাম বাড়তে পারে
আসন্ন বাজেটে সিগারেট ও নিকোটিনজাত পণ্যের ওপর কর বাড়ানোর প্রস্তাব আসতে পারে। এতে সিগারেটের দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বিশেষ করে ১০ শলাকার উচ্চস্তরের সিগারেটের প্যাকেট ১৮৫ টাকা থেকে বেড়ে ২১০ টাকা হতে পারে।
রডের উৎপাদন পর্যায়ে কর ও ভ্যাট বাড়ানোর চিন্তা রয়েছে। ফলে নির্মাণসামগ্রীর বাজারে প্রভাব পড়ে রডের দাম বাড়তে পারে।
এ ছাড়া বিদেশি প্রসাধনী, বিলাসী পণ্য, উচ্চমূল্যের আমদানি খাদ্যপণ্য, কাজুবাদাম ও কিছু হিমায়িত মাছের ওপর নতুন ভ্যাট ও শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে। এতে এসব পণ্যের দামও বাড়তে পারে।
যেসব পণ্যের দাম কমতে পারে
নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে স্বস্তি দিতে চাল, গম, ভোজ্যতেলসহ প্রায় ৬০টি পণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব আসতে পারে। ফলে বাজারে এসব পণ্যের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে কর ছাড় দিলে রোগীদের চিকিৎসা ব্যয় কমতে পারে। পাশাপাশি ওষুধ উৎপাদনের কাঁচামালে শুল্ক ছাড়ের কারণে কিছু ওষুধের দামও কমতে পারে।
মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের ওপর কর কমানো এবং সিমের ওপর বিদ্যমান কর বাতিলের প্রস্তাব আসতে পারে। এতে মোবাইল ফোন ও সিমের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে।
জ্বালানি তেল, বিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ খাতেও কর রেয়াতের পরিকল্পনা রয়েছে। এতে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কিছুটা কমতে পারে।
এ ছাড়া স্বর্ণ, ইলেকট্রনিকস পণ্য, কৃষি খাতের সার ও কীটনাশক, পরিবহন সেবা এবং কিছু প্রযুক্তিপণ্যের ওপর কর ছাড় দেওয়া হলে এসব খাতেও মূল্য কমার ইতিবাচক প্রভাব পড়তে পারে।
সব মিলিয়ে, এবারের বাজেটে সাধারণ মানুষের ব্যয় কমানোর পাশাপাশি দেশীয় শিল্পকে উৎসাহ দিতে কর কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তবে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত সবকিছুই প্রস্তাব পর্যায়ে রয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
