| ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

জার্মানি ছাড়াও যাদের কাছে ‘সেভেন আপ’ খেয়েছে ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০৮ ২১:৩২:৫১
জার্মানি ছাড়াও যাদের কাছে ‘সেভেন আপ’ খেয়েছে ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক: আর মাত্র কয়েকদিন পরই পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের। বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর নাম উঠলে সবার আগে আসে ব্রাজিলের নাম। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওরা যেমন অসংখ্য গৌরবময় মুহূর্তের জন্ম দিয়েছে, তেমনি কিছু দুঃসহ স্মৃতিও বয়ে বেড়াচ্ছে দশকের পর দশক।

বিশেষ করে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জাজনক হার আজও ফুটবলপ্রেমীদের মনে তাজা। সেই ম্যাচের পর থেকেই সমালোচকদের কাছে ‘সেভেন আপ’ শব্দটি যেন ব্রাজিলের সঙ্গে জড়িয়ে গেছে। তবে অনেকেই জানেন না, জার্মানিই প্রথম দল নয় যারা ব্রাজিলকে এক ম্যাচে ৭ গোল হজম করিয়েছিল।

২০১৪: ঘরের মাঠে জার্মানির সামনে বিধ্বস্ত ব্রাজিল

২০১৪ সালের ৮ জুলাই, বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হয়েছিল স্বাগতিক ব্রাজিল। ইনজুরির কারণে দলে ছিলেন না নেইমার, আর নিষেধাজ্ঞায় খেলেননি থিয়াগো সিলভা। পূর্ণ শক্তির দল না পাওয়া ব্রাজিলকে শুরু থেকেই চাপে ফেলে জার্মানি।

ম্যাচের মাত্র ২৯ মিনিটের মধ্যেই ৫ গোল হজম করে বসে সেলেসাওরা। পুরো বিশ্বের চোখের সামনে ভেঙে পড়ে ব্রাজিলের রক্ষণভাগ। শেষ পর্যন্ত জার্মানি ম্যাচটি জিতে নেয় ৭-১ গোলের বিশাল ব্যবধানে। ব্রাজিলের হয়ে অস্কারের শেষ মুহূর্তের গোলটি কেবল ব্যবধানই কমায়, লজ্জা নয়।

জার্মানির অনেক আগেই ‘সেভেন আপ’ খেয়েছিল ব্রাজিল

ইতিহাস ঘাঁটলে দেখা যায়, জার্মানির প্রায় ৮০ বছর আগেই একবার বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। ১৯৩৪ সালের ৩ জুন ইউরোপ সফরে গিয়ে তৎকালীন যুগোস্লাভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৮-৪ গোলে হেরেছিল তারা।

বেলগ্রেডে অনুষ্ঠিত সেই ম্যাচে শুরুটা অবশ্য ভালোই করেছিল ব্রাজিল। ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় তারা। কিন্তু এরপর যুগোস্লাভিয়ার আক্রমণের সামনে একেবারে অসহায় হয়ে পড়ে সেলেসাওদের রক্ষণভাগ। একের পর এক গোল হজম করে শেষ পর্যন্ত ৮-৪ গোলের বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।

এরপর দীর্ঘ প্রায় আট দশক আর কোনো দল ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পারেনি। সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়েছে ব্রাজিল, এসেছে পেলে, রোমারিও, রোনালদো, রোনালদিনহো, নেইমারের মতো তারকা। তাই ২০১৪ সালে জার্মানির কাছে এমন পরাজয় অনেকের কাছেই ছিল অকল্পনীয়।

অবিশ্বাস্য হলেও সত্য, একবার ব্রাজিলকে ৭-০ হারিয়েছিল বাংলাদেশ!

শুনতে অবাক লাগলেও এক আন্তর্জাতিক যুব টুর্নামেন্টে ব্রাজিলকে ৭-০ গোলে হারানোর কৃতিত্ব রয়েছে বাংলাদেশেরও।

১৯৯০ সালে ‘বাংলা একাদশ’ নামে বাংলাদেশের একটি অনূর্ধ্ব-১৪ দল ইউরোপের বিখ্যাত ডানা কাপ ও গথিয়া কাপে অংশ নেয়। ডেনমার্ক ও সুইডেনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা তরুণ ফুটবলারদের অন্যতম বড় আসর হিসেবে পরিচিত।

এক ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ব্রাজিলের অনূর্ধ্ব-১৪ দল। ইউরোপীয় ইউনিয়নের গণমাধ্যম উপদেষ্টা তৌহিদ ফিরোজের বর্ণনা অনুযায়ী, ঐতিহ্যবাহী হলুদ জার্সি পরা ব্রাজিলের কিশোর দলকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশের বাংলা একাদশ।

শুধু ব্রাজিলই নয়, টুর্নামেন্টে আরও কয়েকটি শক্তিশালী দলের বিপক্ষেও বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশের সেই দলটি। সে সময় দেশের সংবাদমাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

বিশ্ব ফুটবলে ব্রাজিল মানেই গৌরবের প্রতীক। তবে ইতিহাস বলছে, কখনো কখনো ফুটবলের সবচেয়ে সফল দলকেও তিক্ত ও অবিশ্বাস্য পরাজয়ের স্বাদ নিতে হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকার (এমএলএস)-এর রোমাঞ্চকর ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে পরাজিত করেছে ইন্টার মায়ামি। আজকের ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...