| ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ভোরে আর্জেন্টিনা বনাম হন্ডুরাস ম্যাচ: ফ্রি যেভাবে দেখবেন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০৬ ১৮:৫৮:৪৭
ভোরে আর্জেন্টিনা বনাম হন্ডুরাস ম্যাচ: ফ্রি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ প্রস্তুতির আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে আজ মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ হন্ডুরাস। বাংলাদেশ সময় রোববার (৭ জুন) সকাল ৬টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

টেক্সাসের কাইল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে থাকলেও আর্জেন্টিনা শিবিরে রয়েছে কিছু দুশ্চিন্তা। কারণ ইনজুরি সমস্যার কারণে পূর্ণ শক্তির দল পাচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি।

মেসি খেলছেন না, বড় ধাক্কা আর্জেন্টিনার

সবচেয়ে বড় খবর, অধিনায়ক লিওনেল মেসি এই ম্যাচে মাঠে নামছেন না। যদিও তিনি দলের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছেন, তবে টিম ম্যানেজমেন্ট তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ম্যাচের আগে শনিবার (৬ জুন) শেষ অনুশীলন সেশন সম্পন্ন করেছে আর্জেন্টিনা। সংবাদ সম্মেলনের পর গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অনুশীলনে অংশ নেন খেলোয়াড়রা।

মেসির শারীরিক অবস্থা নিয়ে স্কালোনি বলেন, “সে ভালোভাবে উন্নতি করছে, তাকে আলাদা হয়ে থাকতে হচ্ছে না।”

আরও যারা নেই দলে

অনুশীলনে নিকো পাজ, গঞ্জালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা আলাদা সেশন করেছেন। অন্যদিকে মাঠে দেখা যায়নি জুলিয়ান আলভারেজ ও লিয়ান্দ্রো পারেদেসকে।

এছাড়া গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ গোলকিপারদের সঙ্গে অনুশীলন করলেও হাতে গ্লাভস ছিল না। আঙুলের চোটের কারণে তিনি এই প্রীতি ম্যাচসহ প্রস্তুতি পর্বের কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

সম্ভাব্য শুরুর একাদশে থাকতে পারেন জিওভানি লো সেলসো। এছাড়া অগাস্তিন গিয়াই ও হুয়ান মুসোকে শুরুর দলে দেখা যেতে পারে।

আক্রমণভাগে জিউলিয়ানো সিমিওনে, লাউতারো মার্টিনেজ ও থিয়াগো আলমাদাকে নিয়ে পরিকল্পনা করছেন কোচ স্কালোনি।

কোথায় দেখবেন ম্যাচ?

মেসি না থাকলেও ম্যাচটি ঘিরে সমর্থকদের আগ্রহে ভাটা পড়েনি। বিশ্বচ্যাম্পিয়নদের নতুন মুখ, নতুন কৌশল ও বিশ্বকাপ প্রস্তুতির প্রথম ঝলক দেখার অপেক্ষায় ফুটবলভক্তরা।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টিওয়াইসি স্পোর্টস (TyC Sports) এবং ইএসপিএন দিপোর্তেস (ESPN Deportes)।

সরাসরি খেলা দেখতে এখানে ক্লিক করুন -

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: প্রথম টি-টোয়েন্টিতে হার দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জানুন ফলাফল

ক্রীড়া প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট শেষে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচে কোনো ...

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে; প্রতিপক্ষ কারা

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে; প্রতিপক্ষ কারা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের মহোৎসব শেষ হতে না হতেই ফুটবলপ্রেমীদের মনে একটাই প্রশ্ন—লিওনেল মেসির আর্জেন্টিনা ...