| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

৯০ মিনিটের লড়াই শেষ, বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচে যা ঘটলো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০৬ ০৮:৩৬:৩৮
৯০ মিনিটের লড়াই শেষ, বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচে যা ঘটলো

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবলের ইতিহাসে ইউরোপের মাটিতে যোগ হলো নতুন এক অধ্যায়। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে লড়াই করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে সান মারিনো। ফলে হার দিয়েই ইউরোপ সফর শুরু করলো লাল-সবুজের প্রতিনিধিরা।

২০২৬ সালের আন্তর্জাতিক উইন্ডোর অংশ হিসেবে সান মারিনো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই দুই দল সমানতালে লড়াই করে। প্রথমার্ধেই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের ১৮তম মিনিটে ডিফেন্ডার তপু বর্মনের দুর্দান্ত গোলে লিড নেয় বাংলাদেশ। গোল হজমের পর পাল্টা আক্রমণ বাড়ায় স্বাগতিক সান মারিনো। এর ফলও পায় দ্রুত। ৩০তম মিনিটে নিকোলা জ্যাকোপেত্তির গোলে সমতায় ফেরে ইউরোপের দলটি।

বিরতির পর দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে ম্যাচের শেষভাগে আরও একটি গোল করে এগিয়ে যায় সান মারিনো। নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছে টি স্পোর্টস (T Sports)। ইউরোপীয় কন্ডিশনে বাংলাদেশের এই পারফরম্যান্সকে ভবিষ্যতের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা।

ইউরোপের মাটিতে এবং ইউরোপের কোনো জাতীয় দলের বিপক্ষে এটি ছিল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ। যদিও জয় আসেনি, তবে এমন ম্যাচ ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে দলের আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা বাড়াতে বড় ভূমিকা রাখতে পারে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো—ফুটবলের সর্বকালের সেরা তারকাকে নিয়ে এই বিতর্ক নতুন নয়। ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...