| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ, যেভাবে দেখবেন লাইভ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০৪ ১৯:৩০:৪১
আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ, যেভাবে দেখবেন লাইভ

নিজস্ব প্রতিবেদক: মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতি ফুটবল টুর্নামেন্টে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ অলিম্পিক দল। প্রতিপক্ষ আফগানিস্তান। বাংলাদেশ সময় রাত ১০টায় মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

১ জুন শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ অলিম্পিক দল, আফগানিস্তান, পাকিস্তান ও স্বাগতিক মালদ্বীপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। অন্যদিকে, আফগানিস্তান ১-০ গোলে মালদ্বীপকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

ফাইনালের দৌড়ে টিকে থাকতে আজকের ম্যাচ বাংলাদেশের জন্য অনেকটাই ‘বাঁচা-মরার’ লড়াই। আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া কঠিন হয়ে যেতে পারে পরের ধাপের সমীকরণ।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫৯তম স্থানে থাকা আফগানিস্তান এবার মূল জাতীয় দল নিয়ে খেলছে। শক্তিশালী শারীরিক গঠন, গতি ও আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত দলটি প্রথম ম্যাচেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

অন্যদিকে, ইউরোপ সফরের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় বাংলাদেশ সিনিয়র দল না পাঠিয়ে অনূর্ধ্ব-২৩ বা অলিম্পিক দল নিয়ে অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে রক্ষণভাগে দৃঢ়তা দেখালেও আক্রমণে ছিল কিছুটা দুর্বলতা। আজ আফগানদের বিপক্ষে রক্ষণ সামলে দ্রুত পাল্টা আক্রমণে সুযোগ কাজে লাগানোই হবে বাংলাদেশের মূল লক্ষ্য।

বর্তমানে পয়েন্ট টেবিলে আফগানিস্তান এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। পাকিস্তান ও বাংলাদেশ এক ম্যাচে ১ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। আর মালদ্বীপ এখনো কোনো পয়েন্ট পায়নি।

আজকের ম্যাচটি সরাসরি দেখতে পারবেন ফেসবুকে ‘YES’ লিখে সার্চ করলে। এছাড়া ইউটিউবে Yes TV চ্যানেলের মাধ্যমেও ম্যাচটির লাইভ সম্প্রচার উপভোগ করা যাবে।

ইউরোপ সফরের আগে নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় মঞ্চ এই টুর্নামেন্ট। এখন দেখার বিষয়, তরুণ বাংলাদেশ দল শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে কতটা লড়াই গড়ে তুলতে পারে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...