| ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০৪ ১২:৩৩:২৪
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে রেজাউল কবীর পলকে। এছাড়া একাধিক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ ও অভিজ্ঞ নেতাদের রাখা হয়েছে।

নতুন কমিটিতে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিল্লাল হোসেন তারেক। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল মেহেদী তালুকদার এবং তথ্য ও গবেষণা সম্পাদক হয়েছেন আমিনুর রহমান আমিন।

এছাড়া আইন, কৃষি, সমাজকল্যাণ, ক্রীড়া, স্বাস্থ্য, আন্তর্জাতিক, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সম্পাদক ও সহসম্পাদক পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য পদেও অন্তর্ভুক্ত করা হয়েছে বেশ কয়েকজন নেতাকে।

বিএনপির সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্য নিয়েছে যুবদল।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...