| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে পৌঁছেই নেইমার; ফিটনেস নিয়ে বার্তা দিলেন আনচেলত্তির

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০২ ২১:২৩:৪৯
যুক্তরাষ্ট্রে পৌঁছেই নেইমার; ফিটনেস নিয়ে বার্তা দিলেন আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। তার আগে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দল। আর সেখানে পৌঁছেই দলের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়রের ফিটনেস নিয়ে আশাবাদী বার্তা দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে নিউজার্সিতে পৌঁছায় ব্রাজিল দল। বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন ইতালিয়ান এই কোচ।

আনচেলত্তি জানান, নেইমার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং তার উন্নতি ইতিবাচক। তিনি বলেন, “সে ভালো উন্নতি করছে, ভালো আছে। তাকে নিয়ে আমাদের কোনো তাড়াহুড়া নেই।”

বিশ্বকাপের আগে নেইমারের চোট ও ফিটনেস নিয়ে সমর্থকদের মধ্যে কিছুটা উদ্বেগ থাকলেও কোচের বক্তব্যে স্বস্তির বার্তা মিলেছে। ব্রাজিল শিবির চাইছে পূর্ণ ফিট নেইমারকে নিয়েই বিশ্বকাপ মিশনে নামতে।

এ সময় ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি ও সমর্থকদের প্রত্যাশা নিয়েও কথা বলেন আনচেলত্তি। তিনি বলেন, পুরো দেশের সমর্থন দলের সঙ্গে রয়েছে, যা একদিকে যেমন দায়িত্ব বাড়ায়, অন্যদিকে খেলোয়াড়দের অনুপ্রেরণাও জোগায়।

এবারের বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই মাঠে নামবে সেলেসাওরা।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...