| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিদ্যুতের দাম নিয়ে বড় ঘোষণা বুধবার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০২ ২০:৩৯:১৯
বিদ্যুতের দাম নিয়ে বড় ঘোষণা বুধবার

নিজস্ব প্রতিবেদক: দেশের বিদ্যুতের দাম নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ বিষয়ে আগামীকাল বুধবার (৩ জুন) বিকেল ৩টায় আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।

মঙ্গলবার (২ জুন) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে বিইআরসি। সংস্থাটি জানিয়েছে, কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নতুন মূল্যহার ঘোষণা করা হবে।

বিইআরসি সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) এবং বিভিন্ন বিদ্যুৎ বিতরণ কোম্পানি বিদ্যুতের নতুন দাম নির্ধারণের প্রস্তাব জমা দিয়েছে। এসব প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়।

দাম বাড়ানোর প্রস্তাব অনুযায়ী, বিভিন্ন কোম্পানি ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছে। এর মধ্যে পিডিবি ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

তবে বিইআরসির কারিগরি কমিটি গড়ে ইউনিটপ্রতি ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বলে জানা গেছে।

নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে গ্রাহকদের বিদ্যুৎ বিলে বাড়তি চাপ পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে উচ্চ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে বিল আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...