| ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

একদিনের ব্যবধানে কমল তেলের দাম, কারণ কী

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০২ ১৪:৫২:২১
একদিনের ব্যবধানে কমল তেলের দাম, কারণ কী

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে চলে গেছেন। এর প্রভাবে আগের দিনের বড় উল্লম্ফনের পর মঙ্গলবার (২ জুন) কিছুটা কমেছে তেলের মূল্য।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৪ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭৫ সেন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ২৩ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৮৫ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ কমে দাঁড়ায় ৯১ দশমিক ৩১ ডলারে।

এর আগে সোমবার দুই ধরনের তেলের দামই ৫ শতাংশের বেশি বেড়েছিল। তবে মে মাসজুড়ে সম্ভাব্য শান্তিচুক্তির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৬ শতাংশেরও বেশি কমেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় এখনও স্পষ্ট অগ্রগতি না হওয়ায় বাজারে অনিশ্চয়তা কাটছে না। ফলে তেলের বাজারে স্বস্তি ফিরতে সময় লাগতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে ইঙ্গিত দেন, আলোচনা শেষ হলেও আপত্তি নেই। যদিও পরে তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনা এখনও চলমান রয়েছে। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি বাড়ানো এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে সমঝোতার আশা প্রকাশ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, বর্তমানে তেলের বাজারের সবচেয়ে বড় নজর রয়েছে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির দিকে। কারণ, এই অঞ্চলের যেকোনো উত্তেজনা সরাসরি জ্বালানি বাজারে প্রভাব ফেলে।

এদিকে লেবাননে আংশিক যুদ্ধবিরতির ঘোষণা মধ্যপ্রাচ্যে কিছুটা স্বস্তির বার্তা দিলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। ফলে শান্তি আলোচনায় দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বিশ্বে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের রপ্তানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে জানা গেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

শেষ হলো, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম টি-টোয়েন্টি; জানুন ফলাফল

শেষ হলো, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম টি-টোয়েন্টি; জানুন ফলাফল

ক্রীড়া ডেস্ক: ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ হারের পর শেষ ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ৬ ফুটবলারের নিষেধাজ্ঞার দাবি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ৬ ফুটবলারের নিষেধাজ্ঞার দাবি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে ...

ফাইনালের আগে আর্জেন্টিনার দারুণ সুখবর

ফাইনালের আগে আর্জেন্টিনার দারুণ সুখবর

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালের আগে দারুণ এক সুখবর পেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারিয়ে টানা ...