| ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

বেসরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় পরিবর্তন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২১ ২০:০২:০১
বেসরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য বড় সুখবর আসছে। চাকরির নিরাপত্তা, ন্যায্য সুযোগ-সুবিধা এবং কর্মপরিবেশ উন্নত করতে যুগোপযোগী ও সমন্বিত ‘বেসরকারি সার্ভিস রুলস’ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন বিধিমালা প্রণয়নের কাজ শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন এই উদ্যোগ বাস্তবায়ন হলে বেসরকারি খাতে ন্যূনতম বেতন, নির্ধারিত কর্মঘণ্টা, বিভিন্ন ধরনের ছুটি, বাধ্যতামূলক নিয়োগপত্র, কর্মক্ষেত্রে বৈষম্য ও হয়রানি প্রতিরোধ, মাতৃত্বকালীন সুবিধা এবং চাকরির স্থায়িত্বের মতো বিষয়গুলো আইনি সুরক্ষার আওতায় আসতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১০ মে সচিবালয়ে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে আয়োজিত ওই সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ব্যবসায়ী সংগঠন এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ১৫ কর্মদিবসের মধ্যে মতামত পাঠাতে চিঠি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবার মতামতের ভিত্তিতে ‘বাংলাদেশ শ্রম আইন-২০০৬’ এবং ‘বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫’-এ প্রয়োজনীয় সংশোধন বা নতুন সংযোজন আনা হতে পারে। এ কাজ তদারকির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ) মোস্তফা জামানের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে।

কমিটির প্রধান মোস্তফা জামান বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং বেসরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষ্য, অনেক ক্ষেত্রে কর্মীরা চাকরির নিরাপত্তাহীনতা, হঠাৎ ছাঁটাই, মাতৃত্বকালীন ছুটি না পাওয়া কিংবা সার্ভিস বেনিফিট থেকে বঞ্চিত হওয়ার মতো সমস্যায় পড়েন। এসব সংকট কমাতেই সমন্বিত বিধিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া উবার, পাঠাও, ফুডপান্ডার মতো অ্যাপভিত্তিক বা গিগ অর্থনীতির কর্মীদের জন্যও আলাদা নীতিমালার বিষয়টি আলোচনায় এসেছে। বর্তমানে এসব খাতের কর্মীদের জন্য নির্দিষ্ট সার্ভিস রুলস না থাকায় নতুন কাঠামোয় তাদের বিষয়েও গুরুত্ব দেওয়া হতে পারে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশের মোট কর্মজীবী মানুষের বড় অংশই বেসরকারি খাতে কাজ করেন। তাই এই উদ্যোগ বাস্তবায়িত হলে লাখো চাকরিজীবীর কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...