| ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

আজকের সোনার বাজারদর: ২০ মে ২০২৬

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২০ ০৮:৩৬:০৮
আজকের সোনার বাজারদর: ২০ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

শুক্রবার (১৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে বাজুস। জানানো হয়েছে, সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে—

* ২২ ক্যারেট: ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা

* ২১ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা

* ১৮ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা

* সনাতন পদ্ধতি: ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা

এর আগে গত ৭ মে স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরির মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে, আর কমেছে ২৮ বার।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।

তবে স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে প্রতি ভরি রুপার দাম রয়েছে—

* ২২ ক্যারেট: ৫ হাজার ৭৭৪ টাকা

* ২১ ক্যারেট: ৫ হাজার ৫৪০ টাকা

* ১৮ ক্যারেট: ৪ হাজার ৭২৪ টাকা

* সনাতন পদ্ধতি: ৩ হাজার ৫৫৮ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে যে মাঠে অস্ট্রেলিয়ার ...

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে শুধু সিরিজেই ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...