শনিবার থেকে দুই বিভাগে অতিভারী বৃষ্টির সতর্কতা: বন্যার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: দেশের দুই বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৪ এপ্রিল) দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
মেঘমালার ঘনঘটা:
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও এর আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে, যা আরও দীর্ঘস্থায়ী হতে পারে। এর প্রভাবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়বে।
ময়মনসিংহ ও সিলেটে বিশেষ সতর্কতা:
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। দীর্ঘ সময় ধরে এই বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
জলাবদ্ধতার ঝুঁকি:
টানা এবং অতিভারী বর্ষণের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর নিচু এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী চার দিন ময়মনসিংহ ও সিলেটে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে এই দুই বিভাগীয় শহরে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
সোহাগ/
