| ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

বাজেট অধিবেশনের আগে পে-স্কেল বাস্তবায়নের কর্মসূচি আসছে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ২১ ২১:২০:৫৫
বাজেট অধিবেশনের আগে পে-স্কেল বাস্তবায়নের কর্মসূচি আসছে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরুর আগেই ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে জাতীয় প্রেসক্লাবে বড় ধরনের এই কর্মসূচি পালন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ ১১ বছর ধরে সরকারি চাকুরিজীবীদের বেতন বাড়েনি। এর মধ্যে দুইবার পে-স্কেল হওয়ার কথা থাকলেও তা হয়নি। অথচ এই সময়ে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম কয়েকগুণ বেড়েছে। বর্তমানের এই স্বল্প বেতন দিয়ে নিম্ন আয়ের কর্মচারীদের জীবন চালানো অসম্ভব হয়ে পড়েছে। যারা বলেন পে-স্কেল দিলে দ্রব্যমূল্য বাড়ে, তাদের সমালোচনা করে সংগঠনটি জানায়, গত ১১ বছর বেতন না বাড়লেও বাজারের দাম তো থেমে থাকেনি।

বক্তব্যে আরও বলা হয়, ২০১৫ সালের পর থেকে বর্তমান সরকার পর্যন্ত কয়েকবার ক্ষমতার পরিবর্তন হলেও সরকারি কর্মচারীদের দুঃখ-দুর্দশা নিয়ে কেউ ভাবেনি। কর্মচারীরা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও তারা অবহেলিত। আগামী বাজেটে পে-স্কেল বাস্তবায়নে বরাদ্দ না রাখলে সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিতে পারে।

সমিতির পক্ষ থেকে অবিলম্বে সচিব পর্যায়ের সুপারিশ কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া, তিনটি টাইম স্কেল পুনবহার এবং শতভাগ পেনশন উত্তোলনের সুবিধা বহাল রেখে দ্রুত গেজেট প্রকাশের জোর দাবি জানানো হয়েছে। একইসাথে এই সংকট নিরসনে তারা মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে হেরে বিপাকে পড়েছে বাংলাদেশ। এমন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...