| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

গ্যাস সরবরাহে নতুন সরকারি নির্দেশনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ২১ ১১:২৮:১৪
গ্যাস সরবরাহে নতুন সরকারি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নতুন একগুচ্ছ নির্দেশনা জারি করেছে সরকার। মূলত গ্যাসের অপচয় রোধ, আন্তর্জাতিক মান নিশ্চিত করা এবং গ্রাহকসেবার মানোন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

নতুন নির্দেশনায় যা আছে:

১. সংযোগ স্থাপন ও মেরামত: এখন থেকে গ্যাস সংযোগের জন্য অনুমোদিত নকশা অনুযায়ী সিভিলসহ অন্যান্য কাজ সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির তালিকাভুক্ত ঠিকাদার দিয়ে সম্পন্ন করতে হবে। কোনোভাবেই গ্যাস বিতরণ কোম্পানির নিজস্ব জনবল এই কাজে ব্যবহার করা যাবে না।

২. মিটার ও বিল সমন্বয়: একই আঙিনায় অবস্থিত কিন্তু ভিন্ন ঠিকানার ইউনিটে ব্যবহৃত গ্যাসের ক্ষেত্রে এনালগ বা স্ন্যাপশট মিটার (ব্যালেন্সিং) মডেলের মাধ্যমে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

৩. প্রিপেইড কার্ডের নিয়ম: একই আঙিনার ভিন্ন ইউনিটে ক্যাশলেস পে-কার্ডের মাধ্যমে প্রিপেইড গ্যাস ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী সমন্বয় করা যাবে। তবে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে কোনোভাবেই প্রিপেইড গ্যাস ক্যাশলেস কার্ডের মাধ্যমে ব্যবহার করা যাবে না।

৪. বিল পরিশোধের সময়সীমা: ব্যবহৃত গ্যাসের বিল পরিশোধের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রতি মাস শেষ হওয়ার পরবর্তী সর্বোচ্চ ৭ দিনের মধ্যে পূর্ববর্তী মাসের বকেয়া বিল পরিশোধ নিশ্চিত করার ব্যবস্থা নিতে বলা হয়েছে গ্যাস বিতরণ ও বিপণন কোম্পানিগুলোকে।

সংশ্লিষ্টদের মতে, এই নতুন নিয়মগুলো কার্যকর হলে একদিকে যেমন অবৈধ সংযোগ ও অপচয় কমবে, অন্যদিকে গ্রাহকরা আরও দ্রুত এবং সুশৃঙ্খল সেবা পাবেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...