| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

টানা ৪৮ বছর আল আকসায় আজান দিয়েছেন যিনি, সেই শায়খ নাজি আর নেই

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ২০ ২১:৩০:৪৩
টানা ৪৮ বছর আল আকসায় আজান দিয়েছেন যিনি, সেই শায়খ নাজি আর নেই

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র আল আকসা মসজিদের প্রবীণ ও অত্যন্ত জনপ্রিয় মুয়াজ্জিন শায়খ নাজি আল কাজ্জাজ আর নেই। দীর্ঘ ৪৮ বছর ধরে এই পবিত্র স্থানে আজান দিয়ে আসা এই গুণী ব্যক্তিত্ব ৬৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (১৮ এপ্রিল) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক ঐতিহ্য ও জীবন

জেরুজালেমের বাব আল সিলসিলা এলাকায় জন্মগ্রহণ করা নাজি আল কাজ্জাজ ছোটবেলা থেকেই আল আকসার আধ্যাত্মিক আবহে বেড়ে ওঠেন। আল আকসায় আজান দেওয়া ছিল তাদের বংশপরম্পরার পেশা। জেরুজালেমের আল কাজ্জাজ পরিবার বহু প্রজন্ম ধরে এই পবিত্র দায়িত্ব পালন করে আসছে। সেই ঐতিহ্যের ধারক হিসেবে ১৯৭৮ সালে মাত্র ১৮ বছর বয়সে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পান তিনি।

জানাজা ও শোকের ছায়া

রোববার আল আকসা মসজিদ প্রাঙ্গণেই তার জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে ফিলিস্তিনসহ পুরো মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। মিসরের ধর্মবিষয়ক মন্ত্রী ওসামা আল আজহারি এক শোকবার্তায় বলেন, শায়খ নাজি আল কাজ্জাজ তার পুরো জীবন আল আকসার সেবায় উৎসর্গ করেছিলেন। তার সুমধুর কণ্ঠ ছিল জেরুজালেমের পরিচিতি ও চেতনার এক জীবন্ত প্রতীক।

সুদীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে জেরুজালেমবাসী ও দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। তার আন্তরিকতা এবং নিষ্ঠা নতুন প্রজন্মের মুয়াজ্জিনদের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...