ঈদের আগেই কি নতুন পে-স্কেল; যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার আগেই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন দেশের বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা। দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংশোধনের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ বাড়ছে এই খাতে। ক্রমবর্ধমান দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের চাপে দিশেহারা হয়ে শিক্ষকরা এখন দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছেন।
আন্দোলনের মুখে সরকার
নতুন পে-স্কেল নিয়ে ইতিমধ্যে সারাদেশে শিক্ষক ও কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই দাবি আদায়ে চট্টগ্রামে বড় ধরনের কর্মসূচি পালিত হয়েছে। দাবি পূরণ না হলে আগামী ১ মে রাজধানী ঢাকায় ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। শিক্ষক নেতাদের মতে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নবম পে-স্কেল ঘোষণা করা এখন সময়ের দাবি।
আর্থিক সংকটে শিক্ষক সমাজ
বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা বলছেন, সরকারি খাতের তুলনায় তারা অনেক পিছিয়ে আছেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়িত না হলে তাদের আর্থিক সংকট আরও প্রকট হবে, যা শিক্ষার গুণগত মানেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ঈদের আগে একটি ইতিবাচক ঘোষণা আসবে—এমন প্রত্যাশায় দিন গুনছেন কয়েক লাখ শিক্ষক-কর্মচারী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়
পে-স্কেল ইস্যুটি নিয়ে এখন ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। অনেকেই দ্রুত প্রজ্ঞাপন জারির পক্ষে জনমত গঠন করছেন। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের এই নায্য দাবি উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর ও বিরতিহীন কর্মসূচি পালন করা হবে।
সব মিলিয়ে ঈদের আগে সরকার শিক্ষকদের এই দাবি বিবেচনায় নেবে কি না, এখন সেটিই দেখার বিষয়।
সোহাগ/
