| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

সিরিজ বাঁচানোর মিশনে দুই পরিবর্তন নিয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ২০ ০৯:৩৯:১৪
সিরিজ বাঁচানোর মিশনে দুই পরিবর্তন নিয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারের পর আজ সোমবার (২০ এপ্রিল) দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি টাইগারদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। নতুন বোর্ড ও নির্বাচক প্যানেলের অধীনে প্রথম অ্যাসাইনমেন্ট হওয়ায় এই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে বাংলাদেশ।

ব্যাট হাতে ফিরছেন সৌম্য

আজকের ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের জোরালো সম্ভাবনা রয়েছে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে দেখা যেতে পারে সাইফ হাসানকে। তবে সবচেয়ে বড় খবর হলো, তিন নম্বর পজিশনে ফিরছেন অভিজ্ঞ সৌম্য সরকার। প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় একাদশ থেকে বাদ পড়তে পারেন আফিফ হোসেন। মিডল অর্ডারে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ওপর থাকবে বড় দায়িত্ব।

বোলিংয়ে মুস্তাফিজের প্রত্যাবর্তন

আসন্ন বিশ্বকাপের কন্ডিশন মাথায় রেখে একাদশে তিন পেসার রাখার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাঁর অন্তর্ভুক্তিতে বাদ পড়তে পারেন তরুণ পেসার নাহিদ রানা। পেস আক্রমণে মুস্তাফিজের সঙ্গী হিসেবে থাকছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ ও লেগ স্পিনার রিশাদ হোসেন ব্যাটিং এবং বোলিং—উভয় বিভাগেই শক্তি বাড়াবেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...