| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

হরমুজের পর এবার বাব আল-মান্দেব বন্ধের হুমকি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ১৯ ১২:২৬:৪২
হরমুজের পর এবার বাব আল-মান্দেব বন্ধের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার টেবিলে কোনো কার্যকর সমাধান না আসায় লোহিত সাগরের কৌশলগত নৌপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। খবর আল জাজিরার।

হুতিদের চরম হুঁশিয়ারি

রোববার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় হুতি নেতা হুসেইন আল এজ্জি হুঙ্কার দিয়ে বলেন, ইয়েমেন যদি একবার এই প্রণালি বন্ধ করে দেয়, তবে তা পুনরায় খোলার ক্ষমতা বিশ্বের কারও নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীদের সতর্ক করে তিনি বলেন, শান্তি বিনষ্টকারী নীতি থেকে সরে আসাই তাদের জন্য মঙ্গলজনক হবে।

অচল আলোচনার টেবিল ও ট্রাম্পের চাপ

সংবাদ মাধ্যমগুলো বলছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে আসায় পরিস্থিতি আবারও যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখার পাশাপাশি দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম নিজের কবজায় নেওয়ার হুমকি দিয়েছেন। ট্রাম্পের এই অবস্থানে ক্ষুব্ধ হয়ে তেহরানও তাদের কঠোর অবস্থান বজায় রেখেছে।

হরমুজ প্রণালিতে পুনরায় নিয়ন্ত্রণ

এদিকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় তা পুনরায় বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির সামরিক কমান্ড 'খাতাম আল আম্বিয়া' মার্কিন অবরোধকে 'জলদস্যুতা' হিসেবে অভিহিত করে জানিয়েছে, এই কৌশলগত নৌপথটি এখন থেকে সশস্ত্র বাহিনীর কঠোর তত্ত্বাবধানে থাকবে।

বাব আল-মান্দেব কেন গুরুত্বপূর্ণ

লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করা এই ২৯ কিলোমিটার প্রশস্ত প্রণালিটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। সুয়েজ খাল দিয়ে যাওয়া অধিকাংশ জাহাজ এবং মধ্যপ্রাচ্যের তেল ও জ্বালানি ইউরোপে পৌঁছানোর জন্য এই পথটি ব্যবহার করা হয়। হুতিদের হুমকি কার্যকর হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও পণ্য পরিবহনে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...