| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দেখা গেছে জিলকদের চাঁদ, ছুটি ও ঈদুল আজহার তারিখ ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ১৮ ২০:২৫:১৭
দেখা গেছে জিলকদের চাঁদ, ছুটি ও ঈদুল আজহার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের আকাশে দিনের উজ্জ্বল আলোতেই দেখা মিলেছে নতুন চাঁদ, যা জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এক বিরল ঘটনা। এই চাঁদ দেখার মধ্য দিয়েই হিজরি ১৪৪৭ সালের জিলকদ মাসের সূচনা হলো। বিরল এই দৃশ্যের পর মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞানীরা আসন্ন জিলহজ মাস ও পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস দিয়েছেন। খবর গালফ নিউজের।

বিরল দৃশ্যের সাক্ষী জ্যোতির্বিজ্ঞানীরা

শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় এই চাঁদের ছবি তোলা সম্ভব হয়। জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদার নেতৃত্বাধীন গবেষক দল এই বিরল মুহূর্তটি ক্যামেরা বন্দি করেন। উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, ছবি তোলার সময় চাঁদের বয়স ছিল ১৬.৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে ১১.৭ ডিগ্রি দূরত্বে অবস্থান করছিল।

কবে হতে পারে ঈদুল আজহা?

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বোর্ড চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, বর্তমান গণনা অনুযায়ী ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহা আগামী ২৭ মে (বুধবার) উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে হজের প্রধান অংশ বা পবিত্র আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে (মঙ্গলবার)। তবে চূড়ান্ত তারিখ জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

দীর্ঘ ছুটির সম্ভাবনা

ঈদুল আজহাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সাধারণত চার দিনের সরকারি ছুটি থাকে। তবে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে এই অবকাশকাল মোট ৯ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায় এবং সেই অনুযায়ী ধর্মীয় উৎসবগুলো পালিত হয়। ফলে মধ্যপ্রাচ্যে ২৭ মে ঈদ হলে বাংলাদেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...