কলকাতায় যোগ দিচ্ছেন পাথিরানা!
নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন তরুণ পেসার মাথিশা পাথিরানা। এর ফলে চলমান আইপিএলে নিজের দল কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দিতে আর কোনো বাধা রইল না তার। চোট কাটিয়ে পাথিরানার এই প্রত্যাবর্তন পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কলকাতার জন্য বড় এক স্বস্তির খবর।
কবে মাঠে নামবেন পাথিরানা
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পাথিরানা তার চোট থেকে সন্তোষজনকভাবে সেরে উঠেছেন। আশা করা হচ্ছে, আগামী ১৭ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের দিনই তিনি দলের সঙ্গে যোগ দেবেন। তবে কেকেআরের মেডিকেল টিম সবুজ সংকেত দিলে ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ইডেন গার্ডেন্সে তাকে একাদশে দেখা যেতে পারে।
বোলিং সংকটে জর্জরিত কলকাতা:
এবারের আসরে কেকেআরের বোলিং বিভাগ চরম বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। হার্ষিত রানা ও আকাশ দীপের চোট, বিসিসিআই-এর নির্দেশে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া এবং বরুণ চক্রবর্তীর অফ-ফর্ম দলটিকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। বিশেষ করে ডেথ ওভারে রান আটকে রাখতে ব্যর্থ হওয়ায় লখনউ ও হায়দরাবাদের বিপক্ষে হারতে হয়েছে তাদের। ৪ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দশে অবস্থান করছে শ্রেয়াস আয়ারের দল।
নিলামের রেকর্ড ও চোটের ইতিহাস:
গত নিলামে ১৮ কোটি রুপিতে পাথিরানাকে দলে ভেড়ায় কলকাতা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে পায়ের পেশির চোটে পড়ায় টুর্নামেন্টের শুরু থেকে তার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কড়া নিয়মের কারণে ফিটনেস টেস্টে পাস না করা পর্যন্ত তার এনওসি আটকে ছিল। অন্যদিকে, একই সময়ে চোটে পড়া লঙ্কান সতীর্থ ওয়ানিন্দু হাসারাঙ্গা আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেলেও পাথিরানা সময়মতো ফিট হয়ে ওঠায় হাফ ছেড়ে বাঁচল কেকেআর ম্যানেজমেন্ট।
আগামী ১৪ এপ্রিল চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা। পাথিরানা সেই ম্যাচে থাকতে না পারলেও তার যোগদানের সংবাদটি দলের ড্রেসিংরুমে আত্মবিশ্বাস জোগাবে বলে ধারণা করা হচ্ছে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে
- ২৬ আগস্ট থেকে টানা ৪ দিনের ছুটি, কারা পাবেন না
- এসএসসি ২০২৭: পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ
- পে স্কেলে পরিবর্তনের আভাস, অর্থায়ন নিয়ে চলছে হিসাব-নিকাশ
- সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম পে-স্কেলের গেজেট
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- ২০২৬ বাজাজ পালসার ১২৫: নতুন ইঞ্জিন ও মোনোশক সাসপেনশনে বড় আপডেট
- ড্রাইভিং লাইসেন্স হালনাগাদে নতুন নির্দেশনা
- পে-স্কেলের সিদ্ধান্তে দেরি হলে পরিস্থিতি আরও জটিল হবে: দেবপ্রিয়
- Pulsar 150 বনাম Apache RTR 160: দাম ও ফিচারে পার্থক্য
- মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
