| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

জ্বালানি সংকটে বিপর্যস্ত পাকিস্তান: এক রাতেই তেলের দাম বাড়ল দ্বিগুণ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০৩ ১৯:১৯:২৩
জ্বালানি সংকটে বিপর্যস্ত পাকিস্তান: এক রাতেই তেলের দাম বাড়ল দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক: হরমুজ প্রণালি বন্ধ হওয়া এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের প্রধানে তীব্র জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের দাম একলাফে অনেকটা বাড়িয়েছে দেশটির সরকার। শুক্রবার (৩ এপ্রিল) থেকে কার্যকর হওয়া এই নতুন মূল্যের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, পাকিস্তানে ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ এবং পেট্রোলের দাম ৪২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে প্রতি লিটার ডিজেলের বর্তমান দাম দাঁড়িয়েছে ৫২০.৩৫ রুপি এবং পেট্রোলের দাম হয়েছে ৪৫৮.৪০ রুপি। এছাড়া কেরোসিন তেলের দাম বাড়িয়ে ৪৫৭.৮০ রুপি নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক এই সিদ্ধান্তকে ‘অনিবার্য’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দাম এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

জ্বালানি মন্ত্রী আরও জানান, গত কয়েক সপ্তাহে জনগণকে সহায়তা দিতে সরকার প্রায় ১২৯ বিলিয়ন রুপি ভর্তুকি দিয়েছে, যা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়া সম্ভব নয়। অন্যদিকে অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন, এখন থেকে সরকার ঢালাও ভর্তুকির পরিবর্তে মোটরসাইকেল চালক, ক্ষুদ্র কৃষক ও পরিবহন খাতের মতো নির্দিষ্ট শ্রেণির মানুষের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা প্রদান করবে।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, আমদানিকৃত তেলের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাই পাকিস্তানকে এই চরম সংকটে ফেলেছে। বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা তেল হরমুজ প্রণালির মাধ্যমে আসে, যা বর্তমানে যুদ্ধের কারণে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই মূল্যবৃদ্ধির ফলে দেশটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় আরও কয়েকগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...