| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: সুনামির সর্তকতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০২ ১১:৩৭:৩০
ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: সুনামির সর্তকতা

নিজস্ব প্রতিবেদক: ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের তেরনাত শহরের উপকূলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে এই প্রাকৃতিক দুর্যোগটি সংঘটিত হয়। ভূমিকম্পের পরপরই সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল তেরনাত শহর থেকে ১২০ কিলোমিটার দূরে সমুদ্র উপকূলে। প্রায় দুই লাখ মানুষের বসবাসকারী এই অঞ্চলে কম্পন অনুভূত হওয়ার পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, উত্তর সুলাওয়েসি প্রদেশের মানাডো শহরে ভূমিকম্পের প্রভাবে একটি ভবন ধসে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, ভূমিকম্পের প্রবল ঝাঁকুনিতে অনেক ভবনে ফাটল ধরেছে এবং আসবাবপত্র বিধ্বস্ত হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় তেরনাত ও টিডোরের মতো শহরগুলোর স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নাগরিকদের প্রয়োজনে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও গ্রহণ করেছে কর্তৃপক্ষ। বর্তমানে সুনামি সতর্কতা তুলে নেওয়া হলেও পরবর্তী আফটারশকের আশঙ্কায় উপকূলীয় বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...