| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

পে স্কেল নিয়ে সংসদে মন্ত্রীকে যে প্রশ্ন করলেন হাসনাত আবদুল্লাহ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০১ ১৭:১১:২৫
পে স্কেল নিয়ে সংসদে মন্ত্রীকে যে প্রশ্ন করলেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং দীর্ঘ ১১ বছর ধরে নতুন পে-স্কেল না হওয়ার বিষয়টি তুলে ধরেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রীর কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন উত্থাপন করেন।

হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে উল্লেখ করেন, সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে দেশে সরকারি চাকুরিজীবীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। ২০১৫ সালের পর গত ১১ বছরে তাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অথচ এই দীর্ঘ সময়ে মুদ্রাস্ফীতি ৫৫ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বেড়েছে, যা এই ১৪ লাখের বেশি পরিবারের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে।

তিনি মন্ত্রীর কাছে জানতে চান, যদিও বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন, তবুও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির সকল কর্মচারীর বেতন বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়ে কোনো প্রস্তাব পাঠানো হবে কি না। একইসঙ্গে এ বিষয়ে বর্তমান সরকারের নীতি কী, তাও জানতে চান তিনি।

জবাবে সংশ্লিষ্ট মন্ত্রী জানান, ইতিমধ্য়ে পে কমিশন গঠিত হয়েছে। তবে বিষয়টি যেহেতু সরাসরি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত, তাই এ বিষয়ে পৃথক নোটিশ দেওয়া হলে জাতীয় সংসদে আরও বিস্তারিত তথ্য উপস্থাপন করা সম্ভব হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...