পে-স্কেল ও অধিকার আদায়ে নতুন সংগঠন: নেতৃত্বে কে
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকুরেদের দীর্ঘদিনের দাবি ‘পে-স্কেল’ বাস্তবায়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ রক্ষায় ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিশেষ আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহ্বায়ক কমিটির নেতৃত্বে যারা আছেন:
নবগঠিত এই অরাজনৈতিক সংগঠনের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল মালেক এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন আশিকুল ইসলাম। এছাড়া কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. শিমুল আহমেদ, মো. শাহাবুদ্দীন মুন্সী শাবু, নূর মোহাম্মদ চৌধুরী, মো. কামরুল হাসান রুবেল এবং মো. তারেক হাসান।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য:
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের যৌক্তিক দাবিগুলো আদায়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই সমিতি। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে সংগঠনের একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আহ্বায়ক কমিটি বর্তমানে সংগঠনের কাঠামো তৈরি, নতুন সদস্য সংগ্রহ এবং কর্মপরিকল্পনা নির্ধারণের কাজ পরিচালনা করবে। একই সাথে কর্মকর্তা-কর্মচারীদের অধিকার সংরক্ষণে রাজপথে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। প্রয়োজনে এই ৩১ সদস্যের কমিটিতে আরও সদস্য সংযোজন বা বিয়োজন করা হতে পারে বলেও জানানো হয়েছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- আজকের সকল দেশের টাকার রেট: ১২ সেপ্টেম্বর ২০২৬
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- সারাদেশে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
