টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরছে বাংলাদেশ!
বিশ্বকাপে কি ফিরছে বাংলাদেশ? পাকিস্তানের একটি সিদ্ধান্তেই খুলতে পারে ভাগ্য
ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বিশ্ব ক্রিকেটে বইছে ঝোড়ো হাওয়া। নিরাপত্তা ইস্যুতে ভারত সফরে অনীহা জানানোয় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া বাংলাদেশ কি তবে আবারও ফিরছে মূল মঞ্চে? আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হলেও পাকিস্তানের একটি সম্ভাব্য সিদ্ধান্ত পাল্টে দিতে পারে পুরো দৃশ্যপট।
সংহতির আড়ালে নতুন সমীকরণ
গত শনিবার বিসিবিকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার পর মনে করা হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন শেষ। তবে পর্দার আড়ালে দানা বাঁধছে ভিন্ন গল্প। বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে এখন খোদ পাকিস্তানই টুর্নামেন্ট বর্জনের হুমকি দিচ্ছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে পিসিবি প্রধান মহসিন নাকভি স্পষ্ট করেছেন, আগামী সোমবারের মধ্যেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন।
কেন বাংলাদেশের সামনে সুযোগ
সাধারণত কোনো দেশ নাম প্রত্যাহার করলে পরবর্তী র্যাংকিংধারী দল সুযোগ পায়, যে নিয়মে অলরেডি স্কটল্যান্ড জায়গা করে নিয়েছে। তবে পাকিস্তান যদি সরে দাঁড়ায়, তবে সেই শূন্যস্থান পূরণে আইসিসি বাংলাদেশকেই অগ্রাধিকার দিতে পারে বলে খবর প্রকাশ করেছে প্রভাবশালী গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’।
এর পেছনে বড় কারণ লজিস্টিকাল সুবিধা। পাকিস্তান ‘এ’ গ্রুপের দল হিসেবে তাদের প্রতিটি ম্যাচ খেলার কথা শ্রীলঙ্কার মাটিতে। অন্যদিকে, বাংলাদেশও ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলার দাবি জানিয়ে আসছিল। ফলে পাকিস্তান সরে দাঁড়ালে তাদের জায়গায় বাংলাদেশকে বসানো আইসিসির জন্য সবচেয়ে সহজ হবে। এর ফলে ভেন্যু বা যাতায়াত নিয়ে নতুন কোনো জটিলতা তৈরি হবে না।
পাকিস্তানের জন্য কি এটি আইসিসির ‘ফাঁদ’
ক্রিকেট মহলে গুঞ্জন উঠেছে, বাংলাদেশকে ফেরানোর এই প্রস্তাব আইসিসির একটি কৌশলগত চাল হতে পারে। পাকিস্তান মূলত বাংলাদেশের হয়ে প্রতিবাদ জানাতে গিয়ে টুর্নামেন্ট ছাড়ার কথা ভাবছে। এখন তারা যদি দেখে যে তাদের ছেড়ে দেওয়া জায়গাতেই বাংলাদেশ খেলতে নামছে, তবে পাকিস্তানের প্রতিবাদটাই ভিত্তিহীন হয়ে পড়বে। নিজের জায়গা ছেড়ে দিয়ে বন্ধু রাষ্ট্রকে খেলতে দেখাটা পাকিস্তানের জন্য হবে চরম এক কূটনৈতিক পরাজয়।
আইসিসি কি তবে এই চতুর কৌশলেই পাকিস্তানকে টুর্নামেন্টে ধরে রাখতে চাইছে? নাকি সত্যি সত্যিই স্কটল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে কপাল খুলবে নাজমুল হোসেন শান্তদের? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী সোমবার।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- ৯ সেপ্টেম্বর ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- হাটহাজারীতে অনুশীলনে নিহত দুই সেনার পরিচয় মিলেছে
- ঘরে বসে যেভাবে বুঝবেন দেশে বিদ্যুতের সংকট নেই
