পে স্কেল; বেতন বাড়লেও বাস্তবায়ন কতটা সম্ভব, বাড়তি টাকার উৎস কি
বেতন বাড়ছে ১৪৭ শতাংশ পর্যন্ত; বিপুল অর্থ সংস্থান নিয়ে বাড়ছে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক: প্রায় এক দশক পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বা বেতন বৃদ্ধির তোড়জোড় শুরু হয়েছে। জাতীয় বেতন কমিশন এবার সর্বোচ্চ ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছে। তবে এই বিশাল ব্যয়ের চাপ সামলাতে বাড়তি প্রায় ১ লাখ কোটি টাকার উৎস এবং এর অর্থনৈতিক প্রভাব নিয়ে দেখা দিয়েছে গভীর সংশয়।
জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সব স্তরেই বেতন বাড়ার কথা বলা হয়েছে। একই সাথে বাড়বে পেনশন ও বৈশাখী ভাতার সুবিধাও। বর্তমানে দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় ১৫ লাখ এবং পেনশনভোগী রয়েছেন ৯ লাখ। তাদের সবার জন্য এই বর্ধিত বেতন কার্যকর করা রাজনৈতিক সরকারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অর্থনীতিবিদদের মতে, দেশের অভ্যন্তরীণ রাজস্ব আদায়ে বর্তমানে তেমন গতি নেই। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ না হওয়ায় এই বিপুল পরিমাণ বাড়তি টাকা কোথা থেকে আসবে, তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। এনবিআর (NBR) ও ট্যাক্স পলিসিতে বড় ধরণের সংস্কার ছাড়া শুধু রাজস্ব আয় দিয়ে এই ব্যয় নির্বাহ করা প্রায় অসম্ভব। অনেকে পরামর্শ দিয়েছেন, একবারে কার্যকর না করে কয়েক বছর ধরে ধাপে ধাপে (Phasing out) এটি বাস্তবায়ন করা যেতে পারে।
পাশাপাশি মূল্যস্ফীতির আশঙ্কাও তীব্র হচ্ছে। হুট করে বাজারে এত বেশি টাকার প্রবাহ বাড়লে নিত্যপণ্যের দাম আরও আকাশচুম্বী হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া শুধু বেতন বাড়ানোই যথেষ্ট নয় বরং ডিজিটালাইজেশনের এই যুগে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও যোগ্যতার সঠিক মূল্যায়ন হওয়া জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। উপযুক্ত দক্ষতা যাচাই ছাড়া ঢালাও বেতন বৃদ্ধি সামগ্রিক রাষ্ট্রীয় সেবার মানে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না তারেক রহমান
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত
