| ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

ভারত যাচ্ছে না বাংলাদেশ! বিশ্বকাপ নিয়ে বড় চাল চালল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ২৩ ১০:২৯:৪৫
ভারত যাচ্ছে না বাংলাদেশ! বিশ্বকাপ নিয়ে বড় চাল চালল বিসিবি

সিদ্ধান্তে অটল বিসিবি: বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে আইসিসিকে নতুন চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেও লিটন-সোহানদের ভারত সফরে পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে আসেনি বোর্ড। উল্টো বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে নতুন আইনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের সিদ্ধান্তে পরিবর্তনের কোনো সুযোগ নেই। অর্থাৎ আইসিসি ভেন্যু না বদলালেও বাংলাদেশ ভারতে যাচ্ছে না—এটি এখন চূড়ান্ত।

এই অটল অবস্থানের কথা জানিয়ে গতকাল আইসিসি বরাবর পুনরায় ই-মেইল করেছে বিসিবি। সেখানে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিটি যেন আইসিসির 'স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটি'র কাছে পাঠানো হয়। সাধারণত আইসিসির কোনো সিদ্ধান্ত নিয়ে জটিলতা বা বিতর্ক তৈরি হলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটিই চূড়ান্ত সুরাহা করে থাকে।

বিসিবির আশা, নিরপেক্ষ এই কমিটি পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ভেন্যু পরিবর্তনের পক্ষে রায় দেবে। তবে বিসিবির এই ই-মেইলের পর আইসিসি এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, আয়োজক দেশ ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিয়ে শুরু থেকেই নীরবতা পালন করছে।

উল্লেখ্য, আইসিসি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের দাবি না মানলে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই হওয়ার কথা ছিল ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের লক্ষ্য এবারও পদক। তবে সেই লক্ষ্যে পৌঁছানোর পথ শুরু ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...