| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

নতুন পে-স্কেলে বড় সুখবরের অপেক্ষায় সরকারি চাকরিজীবীরা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ১৯ ১২:৩৪:৫৭
নতুন পে-স্কেলে বড় সুখবরের অপেক্ষায় সরকারি চাকরিজীবীরা

২১ জানুয়ারি জমা পড়ছে প্রতিবেদন: নতুন পে-স্কেলে সর্বনিম্ন বেতন ১৮ হাজার করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ এক দশকের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বহুল আলোচিত নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে সরকার গঠিত বেতন কমিশন। আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে এই আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেবেন কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান।

বেতন বৃদ্ধির নতুন সমীকরণ

বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নে সর্বনিম্ন মূল বেতন বর্তমানের ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১৮,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন স্তরে বেতন বাড়ছে দ্বিগুণেরও বেশি। অন্যদিকে, সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার উপরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এবার সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের বৈষম্য কমাতে ১:৮ অনুপাত নির্ধারণের সুপারিশ করেছে ২১ সদস্যের এই কমিশন।

কবে থেকে মিলবে বর্ধিত বেতন

প্রতিবেদন অনুযায়ী, নতুন এই বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এবং ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে পারে।

বাজেট ও বাস্তবায়ন পরিকল্পনা

নতুন এই পে-স্কেল বাস্তবায়নে সরকারের বার্ষিক প্রায় ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে। এই বিশাল ব্যয়ের সংস্থান করতে ইতিমধ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি প্রতিবেদন জমা পড়ার পর সেটি প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে তোলা হবে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন মিললেই প্রজ্ঞাপন জারি করা হবে।

২০১৫ সালের পর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে এই নতুন বেতন কাঠামো ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর আর্থিক কষ্ট লাঘব করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...