| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

জানুয়ারিতেই নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন হচ্ছে দ্বিগুণ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ১৯ ১১:২৩:৫০
জানুয়ারিতেই নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন হচ্ছে দ্বিগুণ

নতুন পে-স্কেল চূড়ান্ত: জানুয়ারিতেই বাড়ছে বেতন, সর্বনিম্ন ধাপ ১৮ হাজার ছোঁয়ার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হয়েছে নতুন বেতন কাঠামোর প্রস্তাবনা। আগামী ২১ জানুয়ারি (বুধবার) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন জমা দেবে জাতীয় বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই আংশিকভাবে এই নতুন স্কেল কার্যকর হতে যাচ্ছে।

দুই ধাপে বাস্তবায়ন

বেতন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, নতুন কাঠামোটি দুই ধাপে পূর্ণতা পাবে। প্রথম ধাপে চলতি জানুয়ারি মাস থেকে আংশিক এবং আগামী ১ জুলাই (২০২৬-২৭ অর্থবছরের শুরু) থেকে এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। এই লক্ষ্য পূরণে সরকার ইতিমধ্যে সংশোধিত বাজেটে ২২ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রেখেছে। তবে পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারের বার্ষিক অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে।

কার বেতন কত বাড়ছে

এবারের পে-স্কেলে নিম্নস্তরের কর্মচারীদের বেতন বৈষম্য কমানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। কমিশনের প্রস্তাবিত প্রধান দিকগুলো হলো:

* সর্বনিম্ন বেতন: বর্তমানে মূল বেতন ৮,২৫০ টাকা, যা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে প্রায় ১৮,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে।

* সর্বোচ্চ বেতন: বর্তমানের ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার উপরে নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

* বেতন অনুপাত: সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান ১:৮ রাখার সুপারিশ করেছে কমিশন।

২০১৫ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে গত বছরের ২৭ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২১ সদস্যের এই কমিশন গঠন করা হয়। দীর্ঘ ছয় মাস নিবিড় পর্যালোচনার পর তারা এই চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে। অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেওয়ার পর তা চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।

এর মাধ্যমে সামরিক বাহিনী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ প্রায় ২৪ লাখ উপকারভোগীর দীর্ঘদিনের আর্থিক সংকট দূর হবে বলে আশা করা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...