জানা গেল হাদির ওপর হামলাকারীকে নিয়ে আঁতকে ওঠার মতো তথ্য
৫০ ছবি বিশ্লেষণ: ঢাকা-৮ আসনের প্রার্থী হাদির হামলাকারী সাবেক ছাত্রলীগ নেতা, ৩ দিন আগে ছিলেন পাশেই!
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর গুলি হামলার ঘটনায় আঁতকে ওঠার মতো তথ্য সামনে এসেছে। ডিজিটাল ইনভেস্টিগেটিভ মিডিয়া 'দ্য ডিসেন্ট' সিসিটিভি ফুটেজ ও ৫০টির বেশি ছবি বিশ্লেষণ করে দাবি করেছে—হামলাকারী ব্যক্তিটি ৯ ডিসেম্বর হাদির পাশে বসে আলোচনা শুনছিলেন এবং তার চেহারার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের এক ব্যক্তির মিল রয়েছে, যিনি সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত।
গুরুতর আহত হাদির সবশেষ অবস্থা
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ওসমান হাদি গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢামেক হাসপাতাল ও পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
হামলাকারী সম্পর্কে বিস্ফোরক তথ্য
দ্য ডিসেন্ট তাদের বিশ্লেষণে জানিয়েছে, তিনটি ভিন্ন ঘটনার চিত্রে একজন সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি মিলে যাচ্ছে:
১. ৯ ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে উপস্থিত থাকা ব্যক্তি।
২. হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ব্যক্তি।
৩. ১২ ডিসেম্বর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তি।
দ্য ডিসেন্টের দাবি, এই তিনটি ক্ষেত্রে সামনে আসা ব্যক্তিটির চেহারার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের এক ব্যক্তির চেহারার সাদৃশ্য পাওয়া যাচ্ছে। পুরোনো সংবাদ থেকে জানা যায়, এই ব্যক্তি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন।
* প্রমাণের ভিত্তি: ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত হামলার সিসিটিভি ফুটেজ এবং ফয়সাল করিমের ফেসবুক/ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও আওয়ামীপন্থি পেজ থেকে পাওয়া ৫০টির বেশি ছবি বিশ্লেষণ করে এই দাবি করা হয়েছে।
* ফেইস ডিটেকশন: দুটি ফেইস ডিটেকশন অ্যাপে তুলনামূলক যাচাই করেও কালচারাল সেন্টারের ফুটেজে দৃশ্যমান ব্যক্তির সঙ্গে ফয়সাল করিমের মিল পাওয়া গেছে।
* বিশেষ চিহ্ন: গুলি করা ব্যক্তির বাম হাতে থাকা একটি বিশেষ ডিজাইনের ঘড়িটির সঙ্গে একই ডিজাইনের ঘড়ি পরা একাধিক ছবি ফয়সাল করিম মাসুদের সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলে পাওয়া গেছে।
অনুসন্ধানী সাংবাদিকের দাবি ও পূর্বের রেকর্ড
অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করার কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন:
* ফয়সাল করিম মাসুদ (ছদ্মনাম দাউদ বিন ফয়সাল) সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
* ৯ ডিসেম্বর তোলা একটি ছবি শেয়ার করে সায়ের লেখেন, ছবিতে লালবৃত্তে চিহ্নিত ফয়সাল ওইদিন ওসমান হাদির ঠিক পাশে বসে ছিলেন একটি বৈঠকে।
* সায়েরের দাবি, তিনি জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী।
২০২৪ সালের নভেম্বরে একাধিক মূলধারার সংবাদমাধ্যমে ফয়সাল করিমের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল। মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে তিনি র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন।
পুলিশের অভিযান
গুলি করে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের ধরতে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাপিড অ্যানকশন ব্যাটালিয়নসহ (র্যাব) যৌথ বাহিনী এরইমধ্যে সাঁড়াশি অভিযান শুরু করেছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ইউনিভার্সিদাদ সেন্ট্রাল, জানুন ফলাফল
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২৩ দিনের ছুটি
- আজকের স্বর্ণের বাজারদর: ৩০ জুলাই ২০২৬
- যেসব সয়াবিন তেলে মিলছে মাইক্রোপ্লাস্টিক
- আজকের স্বর্ণের বাজারদর: ২৯ জুলাই ২০২৬
- ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে; জেনে নিন পূর্ণ সূচি
- ২০২৭ সালের রমজান ও ঈদ কবে
- এক ক্লিকেই দেখুন এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০২৬
- বাংলাদেশের বাজারে আজকের সোনার দাম
- নবম পে স্কেল নিয়ে বড় সুখবর জানালেন অর্থমন্ত্রী
- জ্বালানি তেলের নতুন দাম ঘোষনা
- সৌদিজুড়ে সতর্কতা, ১০ দিন চরম দুর্ভোগের আশঙ্কা
- আরো এক জামাত নেতার কুকর্মে অন্তঃসত্ত্বা বিধবা নারী
- এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রায় মাইক্রোপ্লাস্টিক
- ইসলামে যে ৫ ধরনের পেশা ও আয়ের উৎস হারাম
