খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে সবশেষ যা জানা গেল
এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও: শারীরিক পরিস্থিতি বিবেচনায় খালেদা জিয়াকে লন্ডন নিতে বিলম্ব
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকা সত্ত্বেও, তাঁর বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনা করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে স্থানান্তরে বিলম্ব হচ্ছে।
শনিবারের (৬ ডিসেম্বর) ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সদস্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আন্তর্জাতিক চিকিৎসকরা (ইউকে, আমেরিকা, ও চীন থেকে) সবাই খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পরেই বিদেশে স্থানান্তরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গুজবে কান না দিতে অনুরোধ ও জুবাইদা রহমানের সমন্বয়
ডা. জাহিদ হোসেন এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
এদিকে, শুক্রবার দেশে ফিরেই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান সরাসরি হাসপাতালে যান। তিনিই এখন পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করছেন। শনিবারও তিনি চিকিৎসকদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করেছেন।
এভারকেয়ার হাসপাতালের সামনে কঠোর নিরাপত্তা
হাসপাতালের সামনে উপস্থিত আমাদের সহকর্মী নুরুল ইসলাম জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত পরবর্তী কোনো আনুষ্ঠানিক ব্রিফিং আজ (রবিবার) দিনের প্রথম ভাগে হওয়ার সম্ভাবনা নেই। সাধারণত দুপুর ২টার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (পুলিশ ও বিজিবি) সদস্যরা প্রস্তুত অবস্থায় দায়িত্ব পালন করছেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাসপাতালের সামনের রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে।
দলের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে যে, ডা. এ.জেড.এম জাহিদ হোসেন ছাড়া অন্য কোনো মাধ্যম থেকে আসা তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার না করা। ফলে সবাই এখন দলের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২ সেপ্টেম্বর ২০২৬
- মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- ৩৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- এসএসসি ২০২৭: টেস্ট পরীক্ষা ও ফরম পূরণের তারিখ ঘোষণা
- নতুন পে-স্কেলে পেনশনারদের কতটা সুবিধা বাড়বে
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন দেওয়ার ঘোষণা
- ৩ মাসে ৬ লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, জানাল আবহাওয়া অফিস
- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু!
- আজকের সকল দেশের টাকার রেট: ০২ সেপ্টেম্বর ২০২৬
