আজকের সোনার বাজারদর: ৫ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক: টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে সোনার দাম কমানোর যে ঘোষণা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দিয়েছিল, সেই নতুন দর আজ, শুক্রবার (৫ ডিসেম্বর), বাজারে কার্যকর রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সোনার দাম ১ হাজার ৫০ টাকা কমেছে। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার বর্তমান মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।
সোনার বর্তমান দাম (৫ ডিসেম্বর, প্রতি ভরি – ১১.৬৬৪ গ্রাম)
| মান | নতুন দাম |
| ২২ ক্যারেট | ২,১১,০৯৫ টাকা |
| ২১ ক্যারেট | ২,০১,৪৯৬ টাকা |
| ১৮ ক্যারেট | ১,৭২,৭০৯ টাকা |
| সনাতনি | ১,৪৩,৬৮৯ টাকা |
চলতি বছরে এ নিয়ে মোট ৮৩ বার সোনার দাম সমন্বয় করা হলো—যা বাংলাদেশের সোনার বাজারে অস্বাভাবিক অস্থিরতা নির্দেশ করে। সোনার বিক্রয় মূল্য নির্ধারণে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং কমপক্ষে ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে রুপার দামে এবারও কোনো পরিবর্তন আসেনি।
রাকিব/
