বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন শান্ত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকেই বহাল রাখল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লাল বলের ক্রিকেটে লিটন দাসকে নেতৃত্ব দেওয়া হতে পারে বলে যে গুঞ্জন চলছিল, তা আপাতত উড়িয়ে দিল বিসিবি। শান্ত ২০২৭ সাল পর্যন্ত টাইগারদের টেস্ট দলের নেতৃত্ব দেবেন।
চ্যাম্পিয়নশিপ চক্রে শান্তই নেতা
শনিবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে। শান্ত আসন্ন ২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের নেতৃত্ব দেবেন।
গত জুন মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলন করে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে বাংলাদেশ আর কোনো টেস্ট খেলেনি।
তবে বিসিবি এবার স্পষ্ট জানিয়ে দিল, টেস্ট দলের নেতা হিসেবে শান্তই বহাল থাকছেন এবং তিনি তার দায়িত্ব চালিয়ে যাবেন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
