| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: সম্ভাব্য একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৯ ১১:২৫:০৯
আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে পরাজিত হওয়ায় তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা টাইগারদের জন্য এটি এক 'ডু অর ডাই' ম্যাচ। সিরিজ বাঁচাতে হলে আজ জিততেই হবে স্বাগতিকদের।

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে দুর্দান্ত জয়ের পর, টি-টোয়েন্টিতে ফেভারিট হিসেবেই মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে ক্যারিবীয়দের কাছে হার যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল টাইগারদের দুর্বলতাগুলো।

ব্যাটিং ব্যর্থতার বৃত্তে বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে বোলিংয়ে শেষ ৫ ওভারে ৬৪ রানের বিধ্বংসী ঝড় এবং ব্যাটিংয়ে দলের টপ অর্ডারের নড়বড়ে পারফরম্যান্সই ছিল বাংলাদেশের হারের প্রধান কারণ। ক্যারিবিয়রা প্রথমে ব্যাট করে ১৬৬ রানের টার্গেট দিলেও, জবাবে ১৪৯ রানেই থেমে যায় টাইগাররা। দীর্ঘদিন ধরে চলা ব্যাটিং ব্যর্থতা যেন এশিয়া কাপ থেকে শুরু হয়ে আফগানিস্তান সিরিজেও একই নেতিবাচক প্রভাব বজায় রেখেছে। গত তিন মাসে দলটির একমাত্র ব্যাটিং সফলতা ছিল ক্যারিবীয়দের বিপক্ষে শেষ ওয়ানডে জয়টি।

পেসারদের ব্যর্থতা, স্পিনারদের ঝলক

বোলিংয়ে স্পিনার রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও তানভীর ইসলামরা নিজেদের দায়িত্ব পালনে সফল হলেও, হতাশ করেছেন পেসাররা। বিশেষ করে, খেলার গুরুত্বপূর্ণ সময়ে টাইট লাইন ও ইয়র্কার লেংথে বল করার দক্ষতায় বারবার ব্যর্থ হচ্ছেন তারা, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছে প্রতিপক্ষের দিকে।

আত্মবিশ্বাসী টাইগাররা

তবে, শেষ চারটি টি-টোয়েন্টি সিরিজে জয়লাভের অভিজ্ঞতা আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগার শিবিরে। সিরিজে পিছিয়ে পড়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে সমর্থকদের সামনে জ্বলে উঠতে মরিয়া সাকিবের দল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ-

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...