| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৬ ২১:৫৭:২৩
দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমলো সোনার দাম। চারদিনের ব্যবধানে নতুন করে প্রতি ভরিতে এক হাজার ৩৯ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা।

রোববার (২৬ অক্টোবর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন এই দর ঘোষণা করে। আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) থেকে দেশের বাজারে কার্যকর হবে এ দাম।

বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবী সোনার দামে সাম্প্রতিক পতনের কারণে এই সমন্বয় আনা হয়েছে। ২৬ অক্টোবর বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন দাম নির্ধারণ করা হয়।

নতুন দামের তালিকা অনুযায়ী—

- ২২ ক্যারেটের সোনা: প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা

- ২১ ক্যারেটের সোনা: প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা

- ১৮ ক্যারেটের সোনা: প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা

- সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা

এর আগে, গত বুধবার (২২ অক্টোবর) বাজুস প্রতি ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। সেই দাম কার্যকর ছিল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে আজ (২৬ অক্টোবর) পর্যন্ত।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (২৭ অক্টোবর) থেকে আরও কম দামে সোনা কিনতে পারবেন ক্রেতারা।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৮ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস—যার মধ্যে ৪৮ বার বেড়েছে, আর ২০ বার কমেছে। গত বছর এ সংখ্যা ছিল ৬২ বার; তখন ৩৫ বার দাম বেড়েছিল, আর ২৭ বার কমেছিল।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...