কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার বিমানবন্দরকে 'আন্তর্জাতিক বিমানবন্দর' হিসেবে ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করা হচ্ছে। আগামী রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করতে পারে।
কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত ১২ অক্টোবর সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিমানবন্দরটিকে 'আন্তর্জাতিক বিমানবন্দর' হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু কেন মাত্র ১২ দিনের মাথায় এই সিদ্ধান্ত স্থগিত করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর মাধ্যমে এই বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরুর কথা ছিল।
এর আগে চলতি বছরের ২ অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে চিঠি দিয়েছিল কর্তৃপক্ষ।
আশা/
