| ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

নতুন পে-স্কেল: আরও ১০ সংগঠনের সঙ্গে বসছে জাতীয় বেতন কমিশন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৪ ১৬:০০:২৭
নতুন পে-স্কেল: আরও ১০ সংগঠনের সঙ্গে বসছে জাতীয় বেতন কমিশন

নিজস্ব প্রতিবেদন: সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো (পে-স্কেল ২০২৫) নিয়ে আরও ১০টি সংগঠনের সঙ্গে মতবিনিময় করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন।

আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সচিবালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব এবং জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, "জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর সাথে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির প্রতিনিধিদের মতবিনিময় সভা ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) বাংলাদেশ সচিবালয়ের (ভবন নম্বর ১, ৪র্থ তলা) অনুষ্ঠিত হবে।" সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের সচিবালয়ে প্রবেশের অনুমতি দিতে অনুরোধও করা হয়েছে।

যেসব সংগঠন সভায় অংশ নেবে:

প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে মতামত দিতে যেসব সংগঠন, অ্যাসোসিয়েশন ও সমিতি সভায় অংশ নিচ্ছে, সেগুলো হলো:

1. বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ

2. বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন

3. বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ

4. বাংলাদেশে তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি

5. বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি

6. বিবিএস কর্মচারী কেন্দ্রীয় পরিষদ

7. বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ) কেন্দ্রীয় কমিটি

8. বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন (বিপিকেএফ)

9. বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি

10. বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কবে, জেনে নিন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কবে, জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন অধ্যায়ের শুরু করতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ...

রোনালদোকে টানা ৩০ দিনের নিষেধাজ্ঞা!

রোনালদোকে টানা ৩০ দিনের নিষেধাজ্ঞা!

নিজস্ব প্রতিবেদক: পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা ...