নতুন পে-স্কেল কার্যকর হচ্ছে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় বেতন কমিশন তাদের প্রাথমিক খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই এই ঘোষণা আসতে পারে।
বেতন বৃদ্ধির সুপারিশ ও সময়সীমা:
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় বেতন কমিশন তাদের খসড়া প্রস্তাবে সরকারি কর্মচারীদের বেতন বর্তমানের চেয়ে ৯০ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে।
চলতি বছরের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির চাপ মোকাবিলা ও জীবনযাত্রার মান বিবেচনায় বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে গঠিত কমিশন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে চায়, যাতে ২০২৬ সালের জানুয়ারি থেকেই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা দেওয়া সম্ভব হয়। কমিশন গত সোমবার (২০ অক্টোবর) এই খসড়া প্রস্তাব চূড়ান্ত করে।
খসড়ায় গ্রেডভিত্তিক বেতনের প্রস্তাবনা:
জাতীয় বেতন কমিশন তাদের প্রাথমিক খসড়ায় প্রতিটি গ্রেডের জন্য যে মূল বেতনের প্রস্তাব করেছে, তা নিম্নরূপ:
| গ্রেড | প্রস্তাবিত মূল বেতন (টাকা) |
| গ্রেড-১ | ১,৫০,৫৯৪ টাকা |
| গ্রেড-২ | ১,২৭,৪২৬ টাকা |
| গ্রেড-৩ | ১,০৯,০৮৪ টাকা |
| গ্রেড-৪ | ৯৬,৫৩৪ টাকা |
| গ্রেড-৫ | ৮৩,০২০ টাকা |
| গ্রেড-৬ | ৬৮,৫৩৯ টাকা |
| গ্রেড-৭ | ৫৫,৯৯০ টাকা |
| গ্রেড-৮ | ৪৪,৪০৬ টাকা |
| গ্রেড-৯ | ৪২,৪৭৫ টাকা |
| গ্রেড-১০ | ৩০,৮৯১ টাকা |
| গ্রেড-১১ | ২৪,১৩৪ টাকা |
| গ্রেড-১২ | ২১,৮১৭ টাকা |
| গ্রেড-১৩ | ২১,২৩৮ টাকা |
| গ্রেড-১৪ | ১৯,৬৯৩ টাকা |
| গ্রেড-১৫ | ১৮,৭২৮ টাকা |
| গ্রেড-১৬ | ১৭,৯৫৫ টাকা |
| গ্রেড-১৭ | ১৭,৩৭৬ টাকা |
| গ্রেড-১৮ | ১৬,৯৯০ টাকা |
| গ্রেড-১৯ | ১৬,৪৪১ টাকা |
| গ্রেড-২০ | ১৫,৯২৮ টাকা |
বেতন কমিশনের কর্মকর্তারা আশা করছেন, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হলে জাতীয় নির্বাচনের আগেই নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা আসতে পারে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- পে স্কেল চালু হলেই বাতিল হবে ‘বিশেষ সুবিধা’
- সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়
- আজকের স্বর্ণের বাজারদর: ৪ সেপ্টেম্বর ২০২৬
- রোববার নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- আজকের স্বর্ণের বাজারদর: ৫ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটে কত
- কুয়েতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
- জন্মাষ্টমীর সরকারি ছুটি পাবেন না যারা
- হঠাৎ সৌদি আরবে রেড অ্যালার্ট
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫৪৮২ টাকা
- তেলের পর এবার চিনির বাজারেও অস্থিরতা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬
- সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, জন্মের পরই পরিচয়
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে ফের দুঃসংবাদ
