বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলাদেশে টানা বৃষ্টির সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির প্রক্রিয়া চলছে, যা পরবর্তী সময়ে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে চলতি মাসের শেষে বাংলাদেশে একটি বৃষ্টিবলয় সক্রিয় হয়ে টানা কয়েকদিন প্রবল বৃষ্টিপাত হতে পারে।
বেসরকারি আবহাওয়া সংস্থা 'বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম' (BWOT) বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে।
ঘূর্ণিঝড়ের গতিপথ ও সময়:
সংস্থাটি জানিয়েছে, সিস্টেমটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৫ থেকে ২৬ তারিখের মধ্যে সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ২৭ থেকে ২৮ তারিখ নাগাদ এটি আরও শক্তি সঞ্চয় করে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি সাধারণ মানের ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
কোথায় আঘাত হানতে পারে?
সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আগামী ২৮ বা ২৯ তারিখের দিকে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে আঘাত হানতে পারে।
তবে সংস্থাটি সতর্ক করেছে যে, সিস্টেমটি সম্পূর্ণ সুগঠিত হওয়ার আগে আত্মবিশ্বাসের সাথে বা নির্দিষ্ট করে আঘাত হানার স্থান সম্পর্কে বলা কঠিন। অর্থাৎ, বর্তমান এই পূর্বাভাসটি পরবর্তীতে পরিবর্তিতও হতে পারে।
বাংলাদেশে প্রভাব: বৃষ্টিবলয় 'আঁখি'
এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশে একটি বৃষ্টিবলয় চালু হতে পারে, যার নাম 'আঁখি' হতে পারে বলে সংস্থাটি উল্লেখ করেছে।
এই বৃষ্টিবলয়টি আগামী ২৮ বা ২৯ অক্টোবর শুরু হয়ে নভেম্বরের ২ বা ৩ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে দেশব্যাপী চলতে পারে। পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড়টির প্রাথমিক গতিপথ যদি উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে থাকে, তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের তুলনায় দেশের বাকি এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- পে স্কেল চালু হলেই বাতিল হবে ‘বিশেষ সুবিধা’
- সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়
- আজকের স্বর্ণের বাজারদর: ৪ সেপ্টেম্বর ২০২৬
- রোববার নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- আজকের স্বর্ণের বাজারদর: ৫ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটে কত
- কুয়েতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
- জন্মাষ্টমীর সরকারি ছুটি পাবেন না যারা
- হঠাৎ সৌদি আরবে রেড অ্যালার্ট
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫৪৮২ টাকা
- তেলের পর এবার চিনির বাজারেও অস্থিরতা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬
- সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, জন্মের পরই পরিচয়
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে ফের দুঃসংবাদ
