শুক্র ও শনিবার বিদ্যুৎ বন্ধ: জেনে নিন সময় ও এলাকা
নিজস্ব প্রতিবেদক: উন্নয়ন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট নগরের বেশ কিছু এলাকায় শুক্রবার (২৪ অক্টোবর) ও শনিবার (২৫ অক্টোবর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিউবোর পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা
বিউবো (বিক্রয় ও বিতরণ বিভাগ-১) জানিয়েছে, শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বিকল্প লাইনের জরুরি নির্মাণকাজের জন্য শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
* যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:
জল্লারপাড়, কীন ব্রিজ, নবাব রোড, লালাদীঘির পাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউস এক্সপ্রেস, কলাপাড়া, ভাতালিয়া, সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, বেতার, সাগরদীঘিরপাড়, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদন মোহন কলেজ, লামাবাজার (আংশিক), মাছুদিঘীর পাড়, রামেরদীঘীর পাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজার, জিতু মিয়া পয়েন্ট, কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, নবীন আবাসিক এলাকা ও ভাঙ্গাটিকর।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা
বিউবো (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) জানিয়েছে, ১১ কেভি বালুচর ফিডারের জরুরি মেরামত, সংরক্ষণ এবং লাইনের আশপাশের গাছপালা কাটার জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
* যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:
বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং আশপাশের এলাকায়।
বিউবোর বক্তব্য:
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাজ শেষ হওয়া সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে। নিরাপত্তার স্বার্থে, শাট-ডাউনের সময় লাইন চালু থাকলেও তা বন্ধ হিসেবে গণ্য করার জন্য অনুরোধ করা হয়েছে।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিউবো আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আবারও মুখোমুখি হচ্ছে স্পেন-আর্জেন্টিনা, তারিখ নিয়ে যা জানা গেলো
- জামাতের এমপি গাজী নজরুলের বিশেষ মুহূর্তে ভিডিও ভাইরাল
- আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে; প্রতিপক্ষ কারা
- আবারও স্পেন-আর্জেন্টিনা মহারণ! কবে কখন শুরু
- ড্রেসিংরুম বিতর্ক নিয়ে মুখ খুললেন স্কালোনি
- আজকের স্বর্ণের বাজারদর: ২১ জুলাই ২০২৬
- নবম জাতীয় পে-স্কেল: গেজেট কবে? যা জানা গেল সর্বশেষ
- এসএসসি ফল প্রকাশে নতুন সিদ্ধান্ত, যা জানাল বোর্ড
- বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক পেলেন শাকিরা
- দেশে আবারও বাড়ল সোনার দাম
- নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রীর ঘোষণা
- জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে ‘বাবা’ বলা কি ইসলামে বৈধ
- ‘সবাই শান্ত হও’, ফাইনালের আগে ড্রেসিংরুমে সতীর্থদের কেন এমন বলেছিলেন মেসি
- হুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সেলোনার চূড়ান্ত সিদ্ধান্ত, সময়সীমা ৩১ জুলাই
- এসএসসির ফল প্রকাশ জুলাইয়ের শেষ সপ্তাহে, ফল দেখুন ‘একক্লিকে’
